2 Chronicles 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সোলায়মান ফেরাউনের কন্যার জন্য যে বাড়ি নির্মাণ করেছিলেন, সেই বাড়িতে দাউদ-নগর থেকে তাঁকে আনালেন; কারণ তিনি বললেন, আমার স্ত্রী ইসরাইলের বাদশাহ্ দাউদের বাড়িতে বাস করবেন না, কেননা যেসব স্থানে মাবুদের সিন্দুক এসেছে, সেসব স্থান পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণের মেয়ের জন্য শলোমন যে প্রাসাদটি নির্মাণ করলেন, দাউদ-নগর থেকে তিনি তাঁকে সেখানে নিয়ে এলেন, কারণ তিনি বললেন, “আমার স্ত্রী ইস্রায়েলের রাজা দাউদের প্রাসাদে থাকবে না, কারণ যে যে স্থানে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক প্রবেশ করেছে, সেই সেই স্থান পবিত্র হয়ে গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শলোমন ফরৌণের কন্যার নিমিত্ত যে বাটী নির্ম্মাণ করিয়াছিলেন, সেই বাটীতে দায়ূদ-নগর হইতে তাঁহাকে আনাইলেন; কারণ তিনি কহিলেন, আমার ভার্য্যা ইস্রায়েল-রাজ দায়ূদের বাটীতে বাস করিবেন না, কেননা যে যে স্থানে সদাপ্রভুর সিন্দুক আসিয়াছে, সে সকল স্থান পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শলোমন ফরৌণের কন্যার নিমিত্ত যে বাটী নির্মাণ করিয়াছিলেন, সেই বাটীতে দায়ূদ-নগর হইতে তাঁহাকে আনাইলেন; কারণ তিনি কহিলেন, আমার ভার্যা ইস্রায়েল-রাজ দায়ূদের বাটীতে বাস করিবেন না, কেননা যে যে স্থানে সদাপ্রভুর সিন্দুক আসিয়াছে, সেই সকল স্থান পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন ফরৌণের মেয়ের জন্য যে বাড়ী তৈরী করেছিলেন তিনি দায়ূদ-শহর থেকে তাঁকে সেখানে নিয়ে আসলেন। তিনি বললেন, “আমার স্ত্রী ইস্রায়েলের রাজা দায়ূদের রাজবাড়ীতে থাকবেন না, কারণ যে সব জায়গায় সদাপ্রভুর সিন্দুক আনা হয়েছিল সেগুলো পবিত্র।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান ফেরাউনের মেয়ের জন্য যে বাড়ী তৈরী করেছিলেন তিনি দাউদ-শহর থেকে তাঁকে সেখানে নিয়ে আসলেন। তিনি বললেন, “আমার স্ত্রী ইসরাইলের বাদশাহ্ দাউদের রাজবাড়ীতে থাকবেন না, কারণ যে সব জায়গায় মাবুদের সিন্দুক আনা হয়েছিল সেগুলো পবিত্র।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমন তাঁর স্ত্রী ফারাওয়ের কন্যাকে ‘দাউদ নগর’ থেকে তাঁর জন্য নির্মিত প্রাসাদে স্থানান্তরিত করলেন। তিনি বললেন, ইসরায়েলরাজ দাউদের প্রাসাদে তার থাকা উচিত নয়, কারণ যেখানে চুক্তিসিন্দুক থাকে, সেই স্থান পবিত্র, তা সে যে কোন স্থানই হোক না কেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন দায়ুদ নগর থেকে ফরৌণের কন্যাকে নিয়ে এসেছিলেন এবং তাকে তার জন্য বানানো এক সুন্দর বাড়িতে রেখেছিলেন এবং বলেছিলেন, “আমার স্ত্রী, ইস্রায়েলের রাজা দায়ুদের প্রাসাদে থাকবে না কারণ, সমস্ত জায়গাগুলো যেখানে যেখানে সাক্ষ্যসিন্দুকটি রাখা ছিল সেগুলো অতি পবিত্র জায়গা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শলোমন ফরৌণের মেয়ের জন্য যে বাড়ি তৈরী করেছিলেন, সেই বাড়িতে দায়ূদ-নগর থেকে তাঁকে নিয়ে এলেন; কারণ তিনি বললেন, “আমার স্ত্রী ইস্রায়েলের রাজা দায়ূদের বাড়িতে থাকবেন না, কারণ যে সব জায়গায় সদাপ্রভুর সিন্দুক আনা হয়েছে সেই জায়গাগুলি পবিত্র।”