2 Chronicles 8:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোলায়মান বারান্দার সম্মুখে মাবুদের যে কোরবানগাহ্‌ তৈরি করেছিলেন, তার উপরে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বারমণ্ডপের সামনের দিকে শলোমন সদাপ্রভুর যে বেদিটি তৈরি করলেন, সেটির উপরে তিনি সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন বারাণ্ডার সম্মুখে সদাপ্রভুর যে যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়াছিলেন, তাহার উপরে সদাপ্রভুর উদ্দেশে হোম করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন বারান্দার সম্মুখে সদাপ্রভুর যে যজ্ঞবেদি নির্মাণ করিয়াছিলেন, তাহার উপরে সদাপ্রভুর উদ্দেশে হোম করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপাসনা-ঘরের বারান্দার সামনে শলোমন সদাপ্রভুর যে বেদী তৈরী করেছিলেন তার উপর তিনি সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বায়তুল-মোকাদ্দসের বারান্দার সামনে সোলায়মান মাবুদের যে কোরবানগাহ্‌ তৈরী করেছিলেন তার উপর তিনি মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী দিতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের সামনে শলোমন যে যজ্ঞবেদী নির্মাণ করেছিলেন সেইখানে তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর শলোমন মন্দিরের সামনের দালানে প্রভুর জন্য তাঁর বানানো বেদীতে প্রভুকে হোমবলি নিবেদন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শলোমন বারান্দার সামনে সদাপ্রভুর যে যজ্ঞবেদি তৈরী করেছিলেন, তার উপরে সদাপ্রভুর উদ্দেশ্যে হোম করতে লাগলেন।