2 Chronicles 8:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি মূসার হুকুম মতে বিশ্রামবার, অমাবস্যা ও বছরের মধ্যে নিরূপিত তিন উৎসবে, অর্থাৎ খামিহীন রুটির উৎসবে, সাত সপ্তাহের উৎসব ও কুটিরের উৎসব প্রতিদিনের বিধান অনুসারে উৎসর্গ ও কারবানী করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাব্বাথবারের, অমাবস্যার ও তিনটি বাৎসরিক উৎসবের—খামিরবিহীন রুটির উৎসব, সাত সপ্তাহের উৎসব ও কুটিরবাস-পর্ব—জন্য মোশির আদেশমতো প্রাত্যহিক নৈবেদ্যের যে চাহিদা তুলে ধরা হল, সেই অনুসারেই তিনি তা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি মোশির আজ্ঞামতে বিশ্রামবারে, অমাবস্যায় ও বৎসরের মধ্যে নিরূপিত তিন উৎসবে, অর্থাৎ তাড়ীশূন্য রুটীর উৎসবে, সাত সপ্তাহের উৎসবে ও কুটীরের উৎসবে প্রতিদিনের বিধানানুসারে বলি উৎসর্গ করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি মোশির আজ্ঞামতে বিশ্রামবারে, অমাবস্যায় ও বৎসরের মধ্যে নিরূপিত তিন উৎসবে, অর্থাৎ তাড়ীশূন্য রুটির উৎসবে, সাত সপ্তাহের উৎসবে ও কুটিরের উৎসবে প্রতিদিনের বিধানানুসারে বলি উৎসর্গ করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির আদেশ মত তিনি বিশ্রামবারে, অমাবস্যায় ও বৎসরের তিনটি পর্বে, অর্থাৎ খামিহীন রুটির পর্বে, সাত-সপ্তাহের পর্বে ও কুঁড়ে-ঘরের পর্বে- সেই সব দিনগুলোর নিয়ম অনুসারে উৎসর্গের অনুষ্ঠান করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার হুকুম মত তিনি বিশ্রামবারে, অমাবস্যায় ও বছরের তিনটি ঈদে, অর্থাৎ খামিহীন রুটির ঈদে, সাত-সপ্তাহের ঈদে ও কুঁড়ে-ঘরের ঈদে- সেই সব দিনগুলোর নিয়ম অনুসারে কোরবানী দিতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যকটি পবিত্র দিনে অর্থাৎ সাব্বাথ দিন, নতুন চাঁদের উৎসব এবং তিনটি বাৎসরিক উৎসব–খামিরবিহীন রুটির উৎসব, ফসল আহরণের উৎসব এবং কুটিরোৎসবে শলোমন মোশির বিধান অনুসারে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধি ধূপ নিবেদন করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশির আদেশ মতোই শলোমন প্রত্যেক দিন বলিদান করা ছাড়াও বিশ্রামের দিন, অমাবস্যায় ও তিনটে বাত্সরিক ছুটির দিনে নিয়মিত বলি উৎসর্গ করতেন| এই তিনটে বাত্সরিক ছুটির দিন হল খামিরবিহীন রুটির উৎসবের দিন, সাত সপ্তাহের উৎসবের দিন ও কুটিরবাস পর্বের দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মোশির আদেশ মতে বিশ্রামবারে, অমাবস্যায় ও বছরের মধ্যে নির্ধারিত তিনটি উত্সবে, অর্থাৎ তাড়ীশূন্য রুটির উত্সবে, সপ্তাহের উত্সবে ও কুঁঠীর উত্সবে প্রতিদিনের নিয়ম অনুসারে বলি উৎসর্গ করতেন।