2 Chronicles 8:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্ ইমামদের ও লেবীয়দেরকে ভাণ্ডার প্রভৃতি যে কোন বিষয়ে যে হুকুম দিতেন, তার অন্যথা তারা করতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকদের বা লেবীয়দের ক্ষেত্রে ও এমনকি কোষাগারগুলির ক্ষেত্রেও প্রযোজ্য রাজার আদেশ থেকে তারা একচুলও সরে যায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজা যাজকদিগকে ও লেবীয়দিগকে ভাণ্ডার প্রভৃতি যে কোন বিষয়ে যে আজ্ঞা দিতেন, তাহার অন্যথা তাহারা করিত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজা যাজকদিগকে ও লেবীয়দিগকে ভাণ্ডার প্রভৃতি যে কোন বিষয়ে যে আজ্ঞা দিতেন, তাহার অন্যথা তাহারা করিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা দায়ূদ ভাণ্ডারের কোন ব্যাপারে ও অন্য যে কোন বিষয়ে পুরোহিতদের ও লেবীয়দের যে আদেশ দিয়ে গিয়েছিলেন তা তাঁরা অমান্য করলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ দাউদ ভাণ্ডারের কোন ব্যাপারে ও অন্য যে কোন বিষয়ে ইমামদের ও লেবীয়দের যে হুকুম দিয়ে গিয়েছিলেন তা তাঁরা অমান্য করলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাণ্ডারের দায় দায়িত্ব ও অন্যান্যা বিষয় সম্পর্কে দাউদ পুরোহিত ও লেবীয়দের যে সমস্ত নির্দেশ দিয়েছিলেন, সবই নিঁখুতভাবে প্রতিপালিত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা কখনও যাজক ও লেবীয় সংক্রান্ত শলোমনের দেওয়া কোনো নির্দেশ অমান্য বা তার কোনো পরিবর্তন করেননি| এমনকি দুর্মূল্য জিনিসপত্র রাখার ব্যাপারেও তাঁরা শলোমনের বিধান মেনে নিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজা যাজকদের ও লেবীয়দেরকে ভান্ডার প্রভৃতি যে কোনো বিষয়ে যে আদেশ দিতেন, তার অমান্য তারা করত না।