2 Chronicles 8:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের গৃহের ভিত্তিমূল স্থাপনের দিন থেকে তার সমাপ্তি পর্যন্ত সোলায়মানের সমস্ত কাজ নিয়মিতভাবে চললো— মাবুদের গৃহ সমাপ্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মন্দিরের ভীত যেদিন গাঁথা হল, সেদিন থেকে শুরু করে মন্দিরটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত শলোমনের সব কাজ ঠিকঠাকই চলেছিল। এইভাবে সদাপ্রভুর মন্দিরটি সম্পূর্ণ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপনের দিবসাবধি তাহার সমাপ্তি পর্য্যন্ত শলোমনের সমস্ত কর্ম্ম নিয়মিতরূপে চলিল— সদাপ্রভুর গৃহ সমাপ্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপনের দিবসাবধি তাহার সমাপ্তি পর্যন্ত শলোমনের সমস্ত কর্ম নিয়মিতরূপে চলিল- সদাপ্রভুর গৃহ সমাপ্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ঘরের ভিত্তি গাঁথা থেকে শুরু করে তা শেষ করবার দিন পর্যন্ত শলোমনের সমস্ত কাজ ঠিকভাবেই করা হয়েছিল। এইভাবে সদাপ্রভুর ঘর তৈরীর কাজ শেষ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ঘরের ভিত্তি গাঁথা থেকে শুরু করে তা শেষ করবার দিন পর্যন্ত সোলায়মানের সমস্ত কাজ ঠিকভাবেই করা হয়েছিল। এইভাবে মাবুদের ঘর তৈরীর কাজ শেষ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের ভিত্তিস্থাপন থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সমস্ত কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছিল এবং তারই সঙ্গে এই সময় শলোমনের সমস্ত নির্মাণ প্রকল্পের কাজ সমাপ্ত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর মন্দিরের ভিত্তিস্থাপনের দিন থেকে সেটি শেষ হওয়া পর্যন্ত, শলোমনের সব কাজ তাঁর পরিকল্পনা অনুযায়ী করা হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর গৃহের ভিত যে দিন গাঁথা হয়েছিল সেদিন থেকে শুরু করে তা শেষ করবার দিন পর্যন্ত শলোমনের সমস্ত কাজ নিয়ম করে চলল-সদাপ্রভুর গৃহের কাজ শেষ হল।