2 Chronicles 8:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হূরম তাঁর গোলামদের দ্বারা তাঁর কাছে কয়েকটি জাহাজ ও সামুদ্রিক কাজে বিজ্ঞ গোলামদেরকে প্রেরণ করলেন; তারা সোলায়মানের গোলামদের সঙ্গে ওফীরে গিয়ে সেখান থেকে চার শত পঞ্চাশ তালন্ত সোনা বাদশাহ্ সোলায়মানের জন্য নিয়ে আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হীরমও তাঁর নিজস্ব লোকজনের দ্বারা পরিচালিত কয়েকটি জাহাজ ও সমুদ্রের ব্যাপারে ওয়াকিবহাল কিছু নাবিক তাঁর কাছে পাঠিয়ে দিলেন। এইসব লোকজন শলোমনের লোকজনের সাথে মিলে সমুদ্রপথে ওফীরে গেল ও সেখান থেকে 450 তালন্ত সোনা এনে রাজা শলোমনের কাছে পৌঁছে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হূরম আপন দাসদের দ্বারা তাঁহার নিকটে কয়েকটী জাহাজ ও সামুদ্রিক কার্য্যে বিজ্ঞ দাসদিগকে প্রেরণ করিলেন; তাহারা শলোমনের দাসদের সহিত ওফীরে গিয়া তথা হইতে চারি শত পঞ্চাশ তালন্ত স্বর্ণ লইয়া শলোমন রাজার নিকটে আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হূরম আপন দাসদের দ্বারা তাঁহার নিকটে কয়েকটি জাহাজ ও সামুদ্রিক কার্যে বিজ্ঞ দাসদিগকে প্রেরণ করিলেন; তাহারা শলোমনের দাসদের সহিত ওফীরে গিয়া তথা হইতে চারি শত পঞ্চাশ তালন্ত স্বর্ণ লইয়া শলোমন রাজার নিকটে আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হীরম তাঁর নিজের লোকদের দিয়ে শলোমনকে কয়েকটা জাহাজ ও কয়েকজন দক্ষ নাবিক পাঠিয়ে দিলেন। এরা শলোমনের লোকদের সংগে ওফীরে গিয়ে সাড়ে সতেরো টন সোনা নিয়ে এসে রাজা শলোমনকে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হীরম তাঁর নিজের লোকদের দিয়ে সোলায়মানকে কয়েকটা জাহাজ ও কয়েকজন দক্ষ নাবিক পাঠিয়ে দিলেন। এরা সোলায়মানের লোকদের সংগে ওফীরে গিয়ে সাড়ে সতেরো টন সোনা নিয়ে এসে বাদশাহ্ সোলায়মানকে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হীরাম তাঁর নিজের দক্ষ নাবিকদের ও কর্মচারীদের পরিচালনাধীনে তাঁকে পাঠিয়ে দিলেন। তারা শলোমনের রাজকর্মচারীদের সঙ্গে ওফির দেশে যাত্রা করলেন এবং সেখান থেকে চারশো পঞ্চাশ তালন্তেরও বেশি সোনা এনেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হূরম সেখানে তাঁর নিজস্ব দক্ষ নাবিকদের দ্বারা পরিচালিত জাহাজ পাঠান| শলোমনের দাসরা এদের সঙ্গে ওফীরে গিয়ে তাঁর জন্য 17 টন সোনা নিয়ে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হূরম তাঁর দাসেদের দিয়ে তাঁর কাছে কয়েকটি জাহাজ ও সামুদ্রিক কাজে দক্ষ দাসদেরকে পাঠালেন; তারা শলোমনের দাসেদের সঙ্গে ওফীরে গিয়ে সেখান থেকে চারশো পঞ্চাশ তালন্ত সোনা নিয়ে শলোমন রাজার কাছে আনলো।