2 Chronicles 8:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরে, হূরম সোলায়মানকে যে সমস্ত নগর দিয়েছিলেন, সোলায়মানকে সেগুলো পুন-নির্মাণ করে সেই স্থানে বনি-ইসরাইলদেরকে বাস করালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হীরম তাঁকে যে নগরগুলি দিলেন, তিনি সেগুলির পুনর্নির্মাণ করলেন, এবং সেখানে ইস্রায়েলীদের এক বসতি গড়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে, হূরম শলোমনকে যে যে নগর দিয়াছিলেন, শলোমন সেগুলি পুনর্নির্ম্মাণ করিয়া সেই স্থানে ইস্রায়েল-সন্তানদিগকে বাস করাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে, হূরম শলোমনকে যে যে নগর দিয়াছিলেন, শলোমন সেইগুলি পুনর্নির্মাণ করিয়া সেই স্থানে ইস্রায়েল-সন্তানদিগকে বাস করাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হীরম যে সব গ্রাম তাঁকে দিয়েছিলেন শলোমন সেই বিশ বছরের শেষে সেগুলো আবার গড়ে তুললেন এবং ইস্রায়েলীয়দের সেখানে বাস করতে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হীরম যে সব গ্রাম তাঁকে দিয়েছিলেন সোলায়মান সেই বিশ বছরের শেষে সেগুলো আবার গড়ে তুললেন এবং বনি-ইসরাইলদের সেখানে বাস করতে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হীরাম যে শহরগুলি তাঁকে দিয়েছিলেন সেগুলিও তিনি পুনর্গঠন করলেন এবং সেখানে বসবাস করার জন্য ইসরায়েলীদের পাঠিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর হূরম তাঁকে যে শহরগুলো দিয়েছিলেন শলোমন সেগুলির সংস্কার করেন| ইস্রায়েলের বেশ কিছু লোককে তিনি ঐ সমস্ত শহরে বসবাসের অনুমতি দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর, হূরম শলোমনকে যে সব নগর দিয়েছিলেন, শলোমন সেগুলি পুনরায় তৈরী করে সেখানে ইস্রায়েল সন্তানদের বাস করতে দিলেন।