2 Chronicles 8:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি মরুভূমিতে তদ্‌মোর নগর নির্মাণ করলেন এবং হমাতে সমস্ত ভাণ্ডার নগর নির্মাণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তিনি মরুভূমিতে তামর নগরটি তৈরি করলেন এবং হমাতেও সবকটি ভাঁড়ার-নগর তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি প্রান্তরে তদ্‌মোর নগর নির্ম্মাণ করিলেন, এবং হমাতে সমস্ত ভাণ্ডার-নগর নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি প্রান্তরে তদ্‌মোর নগর নির্মাণ করিলেন, এবং হমাতে সমস্ত ভাণ্ডার-নগর নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি মরু-এলাকায় তদ্‌মোর শহর এবং হমাৎ এলাকার সমস্ত ভাণ্ডার-শহর আবার তৈরী করালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মরুভূমিতে তদ্‌মোর শহর এবং হামা এলাকার সমস্ত ভাণ্ডার-শহর আবার তৈরী করালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরু এলাকার পালমিরাতে একটি দুর্গনগরী নির্মাণ করলেন। হমাতের সমস্ত নগরগুলিকে পুনর্গঠন করলেন, সেগুলিকে খাদ্য ভাণ্ডারের নগরীরূপে গড়ে তুললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি মরু অঞ্চলে তদ্মোর শহরটি এবং হমাতে গুদাম শহরগুলিও বানিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মরুপ্রান্তে তদ্‌মোর নগর এবং তৈরী করলেন হমাতে সমস্ত ভান্ডার-নগর তৈরী করলেন।