2 Chronicles 8:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি উপরিস্থ বৈৎ-হোরোণ ও নিচস্থ বৈৎ-হোরোণ এই দুই প্রাচীরবেষ্টিত নগর প্রাচীর, দ্বার ও অর্গল দ্বারা দৃঢ় করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুরক্ষিত নগররূপে তিনি উপরের দিকের বেথ-হোরোণ ও নিচের দিকের বেথ-হোরোণ নগর দুটির পুনর্নির্মাণ করলেন, এবং সেগুলিতে দেয়াল, কয়েকটি দরজা ও খুঁটিও গড়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি উপরিস্থ বৈৎ-হোরোণ ও নীচস্থ বৈৎ-হোরোণ এই দুই প্রাচীরবেষ্টিত নগর প্রাচীর, দ্বার ও অর্গল দ্বারা দৃঢ় করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি উপরিস্থ বৈৎ-হোরোণ ও নিচস্থ বৈৎ-হোরোণ এই দুই প্রাচীরবেষ্টিত নগর প্রাচীর, দ্বার ও অর্গল দ্বারা দৃঢ় করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি উপরের বৈৎ-হোরোণ ও নীচের বৈৎ-হোরোণে ফটক ও আগল সুদ্ধ দেয়াল তৈরী করে তা শক্তিশালী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি উপরের বৈৎ-হোরোণ ও নীচের বৈৎ-হোরোণে দরজা ও আগল সুদ্ধ দেয়াল তৈরী করে তা শক্তিশালী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমন নিম্নলিখিত শহরগুলিও পুনর্নির্মাণ করেছিলেনঃ বেথ-হারোণের উচ্চভূমি ও নিম্নভূমি (প্রাকার বেষ্টিত দুর্গনগরী দ্বার অর্গল দ্বারা সুরক্ষিত),
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও তিনি শক্তিশালী দূর্গ হিসেবে ঊর্দ্ধ বৈৎ‌-হোরোণ ও নিথ বৈৎ‌-হোরোণের শহরগুলো দেওয়াল ও ফটক সহ হুড়কো লাগিয়ে তৈরী করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তিনি উপরের বৈৎ-হোরোণ ও নীচের বৈৎ-হোরোণ এই দুটি প্রাচীরে ঘেরা নগর প্রাচীর, দরজা ও অর্গলের মাধ্যমে শক্তিশালী করলেন।