2 Chronicles 8:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বালৎ এবং সোলায়মানের সমস্ত ভাণ্ডার-নগর এবং তাঁর রথগুলো ও ঘোড়সওয়ারদের সমস্ত নগর, আর জেরুশালেমে, লেবাননে ও তাঁর দেশগুলোর সর্বত্র যা কিছু নির্মাণ করার সোলায়মানের বাসনা ছিল, তিনি সেসব নির্মাণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও বালৎ ও সেখানকার ভাঁড়ার-নগরগুলি, এবং তাঁর রথ ও ঘোড়াগুলির জন্য সবকটি নগর—জেরুশালেমে, লেবাননে ও তাঁর শাসিত গোটা এলাকা জুড়ে সর্বত্র যা যা তিনি তৈরি করতে চেয়েছিলেন, সেসব তিনি তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বালৎ এবং শলোমনের সমস্ত ভাণ্ডার-নগর এবং তাঁহার রথসমূহের ও অশ্বারোহীদের নগর সকল, আর যিরূশালেমে, লিবানোনে ও আপন অধিকার দেশের সর্ব্বত্র যাহা যাহা নির্ম্মাণ করিতে শলোমনের বাসনা ছিল, তিনি সে সমস্ত নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বালৎ এবং শলোমনের সমস্ত ভাণ্ডার-নগর এবং তাঁহার রথসমূহের ও অশ্বারোহীদের নগর সকল, আর যিরূশালেমে, লিবানোনে ও আপন অধিকার দেশের সর্বত্র যাহা যাহা নির্মাণ করিতে শলোমনের বাসনা ছিল, তিনি সেই সমস্ত নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বালৎ শহর ও তাঁর সব ভাণ্ডার-শহর তৈরী করলেন এবং রথ ও ঘোড়সওয়ারদের জন্য কতগুলো শহর তৈরী করলেন। যিরূশালেমে, লেবাননে এবং তাঁর শাসনের অধীনে যে সব রাজ্য ছিল সেগুলোর মধ্যে তিনি যা যা তৈরী করতে চেয়েছিলেন তা সবই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বালৎ শহর ও তাঁর সব ভাণ্ডার-শহর তৈরী করলেন এবং রথ ও ঘোড়সওয়ারদের জন্য কতগুলো শহর তৈরী করলেন। জেরুজালেমে, লেবাননে এবং তাঁর শাসনের অধীনে যে সব রাজ্য ছিল সেগুলোর মধ্যে তিনি যা যা তৈরী করতে চেয়েছিলেন তা সবই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বালেথ, তাঁর সমস্ত খাদ্য ভাণ্ডারের নগরী এবং তাঁর রথ ও অশ্ববাহিনীর মস্ত ঘাঁটি। তিনি নিজের পরিকল্পনা অনুযায়ী জেরুশালেম, লেবানন এবং রাজ্যের সর্বত্র যাবতীয় নির্মাণ কার্য শেষ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জিনিসপত্র মজুত রাখার জন্য বালৎ সহ আরো কয়েকটি শহর পুনর্নির্মাণ করেছিলেন| রথ রাখার জন্য ও অশ্বারোহী সারথীদের বসবাসের জন্যও তাঁকে বেশ কিছু শহর বানাতে হয়েছিল| জেরুশালেমে লিবানোন সহ তাঁর সমগ্র রাজ্যে শলোমন যা কিছু বানাতে চেয়েছিলেন সবই বানিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বালৎ এবং শলোমনের সব ভান্ডার-নগর এবং তাঁর রথের ও ঘোড়াচালকদের নগরগুলি, আর যিরূশালেমে, লিবানোনে ও তাঁর অধিকার দেশের সব জায়গায় যা যা তৈরী করতে শলোমনের ইচ্ছা ছিল, তিনি সবই তৈরী করলেন।