2 Chronicles 8:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সোলায়মান তাঁর কাজের জন্য বনি-ইসরাইলদের মধ্যে কাউকেও গোলাম করলেন না; তারা যোদ্ধা, তাঁর প্রধান সেনানী এবং তাঁর রথগুলোর ও ঘোড়সওয়ারদের নেতা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শলোমন তাঁর কাজকর্ম করার জন্য ইস্রায়েলীদের কাউকে ক্রীতদাস করেননি; তারা তাঁর যোদ্ধা, সৈন্যসামন্তের সেনাপতি, এবং তাঁর রথ ও সারথিদের সেনাপতি হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু শলোমন আপন কার্য্যের জন্য ইস্রায়েল-সন্তানগণের মধ্যে কাহাকেও দাস করিলেন না; তাহারা যোদ্ধা, তাঁহার প্রধান সেনানী, এবং তাঁহার রথসমূহের ও অশ্বারোহীদের অধ্যক্ষ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু শলোমন আপন কার্যের জন্য ইস্রায়েল-সন্তানগণের মধ্যে কাহাকেও দাস করিলেন না; তাহারা যোদ্ধা, তাঁহার প্রধান সেনানী, এবং তাঁহার রথসমূহের ও অশ্বারোহীদের অধ্যক্ষ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাঁর কাজ করবার জন্য ইস্রায়েলীয়দের তিনি দাস বানান নি; তারা ছিল তাঁর যোদ্ধা, তাঁর সেনাপতি এবং তাঁর রথচালক ও ঘোড়সওয়ারদের সেনাপতি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাঁর কাজ করবার জন্য বনি-ইসরাইলদের তিনি গোলাম বানান নি; তারা ছিল তাঁর যোদ্ধা, তাঁর সেনাপতি এবং তাঁর রথচালক ও ঘোড়সওয়ারদের সেনাপতি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমন কিন্তু ইসরায়েলীদের কাউকে এই বেগারী মজুরের কাজে লাগান নি। তারা নিযুক্ত হয়েছিল তাঁর সৈন্য, কর্মচারী, সেনাধ্যক্ষ, নায়ক এবং তাঁর রথ ও অশ্বারোহী বাহিনীর কর্মী হিসাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু শলোমন কোন ইস্রায়েলীয়কে ক্রীতদাস হিসেবে কাজ করতে বাধ্য করেননি| ইস্রায়েলীয়রা সকলেই ছিল তাঁর যোদ্ধা এবং তাঁর আধিকারিক যারা তাঁর রথবাহিনী ও অশ্বারোহী সৈনিকদের চালনা করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু শলোমন তাঁর কাজ করবার জন্য ইস্রায়েল সন্তানদের মধ্যে কাউকে দাস বানান নি; তারা যোদ্ধা, তাঁর প্রধান সেনাপতি এবং তাঁর রথের ও ঘোড়াচালকদের সেনাপতি হল।