2 Chronicles 9:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি পিটানো সোনা দিয়ে তিন শত ঢাল প্রস্তুত করলেন; তার প্রত্যেক ঢালে তিন শত শেকল পরিমিত সোনা ছিল। পরে বাদশাহ্‌ লেবাননের অরণ্যস্থ বাড়িতে সেগুলো রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিটানো সোনার পাত দিয়ে তিনি আরও তিনশোটি ছোটো ছোটো ঢাল তৈরি করলেন, এবং প্রত্যেকটি ঢালে তিনশো শেকল করে সোনা ছিল। রাজা সেগুলি লেবাননের অরণ্য-প্রাসাদে নিয়ে গিয়ে রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি পিটান স্বর্ণ দ্বারা তিন শত ঢাল প্রস্তুত করিলেন; তাহার প্রত্যেক ঢালে তিন শত শেকল পরিমিত স্বর্ণ ছিল। পরে রাজা লিবানোন অরণ্যস্থ বাটীতে সেগুলি রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি পিটান স্বর্ণ দ্বারা তিনশত ঢাল প্রস্তুত করিলেন; তাহার প্রত্যেক ঢালে তিনশত শেকল পরিমিত স্বর্ণ ছিল। পরে রাজা লিবানোনের অরণ্যস্থ বাটীতে সেইগুলি রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিটানো সোনা দিয়ে তিনি তিনশো ছোট ঢালও তৈরী করিয়েছিলেন। তার প্রত্যেকটাতে সোনা লেগেছিল তিন কেজি ন’শো গ্রাম করে। তিনি সেগুলো লেবানন-বন-কুটিরে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিটানো সোনা দিয়ে তিনি তিনশো ছোট ঢালও তৈরী করিয়েছিলেন। তার প্রত্যেকটাতে সোনা লেগেছিল তিন কেজি ন’শো গ্রাম করে। তিনি সেগুলো লেবানন্তবন্তকুটিরে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সাথে তিনি আরও তিনশো সোনার ঢাল তৈরী করিয়েছিলেন। এগুলির প্রত্যেকটির ওজন ছিল প্রায় তিনশো শেকেল পেটাই করা সোনা। এই ঢালগুলি তিনি ‘লেবাননের অরণ্য প্রাসাদে’ রেখেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও তিনি পেটানো সোনায় ছোট ছোট 300টি ঢাল বানিয়েছিলেন, যার এক একটা বানাতে প্রায় 3/3-4 টন করে সোনা ব্যবহার করা হয়েছিল| এই সমস্ত ঢালগুলো শলোমন তাঁর প্রাসাদে টাঙিয়ে রেখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি পেটানো সোনা দিয়ে তিনশো ছোট ঢাল তৈরী করলেন; তার প্রত্যেক ঢালে তিনশো শেকল পরিমাপের সোনা ছিল। পরে রাজা লিবানোন অরণ্যের বাড়িতে সেগুলি রাখলেন।