2 Chronicles 9:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সিংহাসনে ছয়টি সিঁড়ি, আর সোনার একটি পাদপীঠ সিংহাসনের সঙ্গে লাগানো ছিল এবং আসনের উভয় পাশে হাতা ছিল, সেই হাতার কাছে দুই সিংহমূর্তি দণ্ডায়মান ছিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিংহাসনে ওঠার জন্য সিঁড়ির ছয়টি ধাপ ছিল, ও সোনার একটি পাদানি সিংহাসনের সাথে জোড়া ছিল। বসার স্থানটির দুই দিকেই হাতল ছিল, এবং দুটিরই পাশে একটি করে সিংহমূর্তি দাঁড় করানো ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সিংহাসনের ছয়টী সোপান, আর স্বর্ণময় এক পাদপীঠ সিংহাসনে বদ্ধ ছিল, এবং আসনের উভয় পার্শ্বে হাতা ছিল, সেই হাতার নিকটে দুই সিংহমূর্ত্তি দণ্ডায়মান ছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সিংহাসনে ছয়টি সোপান, আর স্বর্ণময় এক পাদপীঠ সিংহাসনে বদ্ধ ছিল, এবং আসনের উভয় পার্শ্বে হাতা ছিল, সেই হাতার নিকটে দুই সিংহমূর্তি দণ্ডায়মান ছিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সিংহাসনের সিঁড়ির ছয়টা ধাপ ছিল এবং তার সংগে লাগানো ছিল পা রাখবার একটা সোনার আসন। বসবার জায়গার দু’দিকে হাতল ছিল এবং হাতলের পাশে ছিল দাঁড়ানো সিংহমূর্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সিংহাসনের সিঁড়ির ছয়টা ধাপ ছিল এবং তার সংগে লাগানো ছিল পা রাখবার একটা সোনার আসন। বসবার জায়গার দু’দিকে হাতল ছিল এবং হাতলের পাশে ছিল দাঁড়ানো সিংহমূর্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিংহাসনে ওঠার জন্য ছটি ধাপ ছিল এবং প্রত্যেক ধাপের শেষ প্রান্তে দুদিকে দুটি করে মোট বারোটি সিংহমূর্তি ছিল। সিংহাসনের দুটি হাতলের দুপাশে ছিল দুটি সিংহমূর্তি। এরকম সিংহাসন আর কোন রাজ্যে কোন দিন ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সিংহাসনে ছটা ধাপ দিয়ে উঠতে হতো আর এর পা-দানীটি ছিল খাঁটি সোনায় বানানো| সিংহাসনের দুধারের হাতলের পাশে ছিল একটা করে সিংহের প্রতিমূর্ত্তি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ সিংহাসনের সিঁড়ির ছয়টা ধাপ, আর একটি সোনার পা রাখবার আসন সিংহাসনের সঙ্গে লাগানো ছিল এবং আসনের দুদিকে হাতল ছিল এবং সেই হাতলের পাশে দুটি সিংহমূর্তি দাঁড়ানো ছিল,