2 Chronicles 9:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোলায়মান তাঁর সমস্ত প্রশ্নের জবাব দিলেন, সোলায়মানের বোধের অগম্য কিছুই ছিল না, তিনি তাঁকে সকলই বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন তাঁর সব প্রশ্নের উত্তর দিলেন; রানিকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার পক্ষে কোনো কিছুই তাঁর কাছে কঠিন বলে মনে হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন তাঁহার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন; শলোমনের বোধের অগম্য কিছুই ছিল না, তিনি তাঁহাকে সকলই কহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন তাঁহার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন; শলোমনের বোধের অগম্য কিছুই ছিল না, তিনি তাঁহাকে সকলই কহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন তাঁর সব প্রশ্নের উত্তর দিলেন; শলোমনের কাছে কোন কিছুই এমন কঠিন ছিল না যা তিনি তাঁকে বুঝিয়ে বলতে পারেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান তাঁর সব প্রশ্নের জবাব দিলেন; সোলায়মানের কাছে কোন কিছুই এমন কঠিন ছিল না যা তিনি তাঁকে বুঝিয়ে বলতে পারেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্গে নিয়ে এলেন বিরাট একদল দাসদাসী,উটের পিঠে বোঝাই করে আনলেন সুগন্ধি মশলা, প্রচুর সোনা ও বহুমূল্য মণিমাণিক্য। শলোমনের সঙ্গে দেখা হলে যত প্রশ্ন তাঁর মনে ছিল, সব জিজ্ঞাসা করলেন। শলোমন তাঁর সব প্রশ্নের উত্তর দিলেন। কোন প্রশ্নের উত্তরই তাঁর কাছে কঠিন ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন তাঁর সমস্ত প্রশ্নেরই উত্তর দিলেন কারণ তাঁর ব্যাখ্যার অতীত বা বোধগম্য নয় এমন কিছুই ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শলোমন তাঁর সব প্রশ্নের উত্তর দিলেন; শলোমনের কাছে কোনো কিছুই না বোঝার মত ছিল না, তিনি তাঁকে সবই বললেন।