2 Chronicles 9:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঘোড়া ও রথগুলোর জন্য সোলায়মানের চার হাজার ঘর ও বারো হাজার ঘোড়সওয়ার ছিল; তিনি তাদেরকে রথ-নগরগুলোতে এবং জেরুশালেমে বাদশাহ্র কাছে রাখতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘোড়া ও রথের জন্য শলোমনের 4,000 আস্তাবল ছিল, এবং তাঁর কাছে 12,000 ঘোড়া ছিল, যাদের তিনি রথ-নগরীগুলিতে এবং নিজের কাছে, অর্থাৎ জেরুশালেমেও রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অশ্ব ও রথসমূহের জন্য শলোমনের চারি সহস্র ঘর ও দ্বাদশ সহস্র অশ্বারোহী ছিল; তিনি তাহাদিগকে রথ-নগর সমূহের এবং যিরূশালেমে রাজার নিকটে রাখিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অশ্ব ও রথসমূহের জন্য শলোমনের চারি সহস্র ঘর ও দ্বাদশ সহস্র অশ্বারোহী ছিল; তিনি তাহাদিগকে রথনগরসমূহে এবং যিরূশালেমে রাজার নিকটে রাখিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘোড়া ও রথের জন্য শলোমনের চার হাজার ঘর ছিল। তাঁর বারো হাজার ঘোড়সওয়ার ছিল; তাদের তিনি রথ রাখবার শহরগুলোতে এবং যিরূশালেমে নিজের কাছে রাখতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘোড়া ও রথের জন্য সোলায়মানের চার হাজার ঘর ছিল। তাঁর বারো হাজার ঘোড়সওয়ার ছিল; তাদের তিনি রথ রাখবার শহরগুলোতে এবং জেরুজালেমে নিজের কাছে রাখতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমনের রথের অশ্বের জন্য চার হাজার আস্তাবল ছিল এবং বারো হাজার যুদ্ধের ঘোড়া ছিল। এর মধ্যে কিছু সৈন্য তিনি জেরুশালেমে রেখেছিলেন এবং বাকী সৈন্যদের নানা শহরের ঘাঁটিতে মোতায়েন রেখেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঘোড়া ও রথ রাখার জন্য শলোমন 4000 আস্তাবল বানিয়েছিলেন| তাঁর সারথির মোট সংখ্যা 12,000 ছিল| এদের থাকার জন্য বানানো বিশেষ কয়েকটি শহর ও তাঁর কাছে জেরুশালেমে তাদের রাখা হতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঘোড়া ও রথের জন্য শলোমনের চার হাজার ঘর ছিল ও বারো হাজার ঘোড়াচালক ছিল; তিনি তাদের রথ রাখবার নগরগুলিতে এবং যিরূশালেমে রাজার কাছে রাখতেন।