2 Chronicles 9:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ জেরুশালেমে রূপাকে পাথরের মত ও এরস কাঠকে নিম্নভূমিস্থ সুকোমোর কাঠের মত প্রচুর করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমে রাজা রুপোকে পাথরের মতো সাধারণ স্তরে নামিয়ে এনেছিলেন, এবং দেবদারু কাঠকে পর্বতমালার পাদদেশে উৎপন্ন ডুমুর গাছের মতো পর্যাপ্ত করে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা যিরূশালেমে রৌপ্যকে প্রস্তরের ন্যায় ও এরস কাষ্ঠকে নিম্নভূমিস্থ সুকমোরকাষ্ঠের ন্যায় প্রচুর করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা যিরূশালেমে রৌপ্যকে প্রস্তরের ন্যায় ও এরসকাষ্ঠকে নিম্নভূমিস্থ সুকমোর কাষ্ঠের ন্যায় প্রচুর করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যিরূশালেমে রূপাকে করলেন পাথরের মত প্রচুর এবং এরস কাঠকে করলেন নীচু পাহাড়ী এলাকায় গজানো ডুমুর গাছের মত অনেক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ জেরুজালেমে রূপাকে করলেন পাথরের মত প্রচুর এবং এরস কাঠকে করলেন নীচু পাহাড়ী এলাকায় গজানো ডুমুর গাছের মত অনেক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমনের রাজত্বকালে জেরুশালেমে রূপো ছিল পাথরের মত মূল্যহীন বস্তু এবং সাধারণ ডুমুর গাছের মত সেখানে ছিল সীডার গাছের প্রাচুর্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা শলোমন তাঁর সময়ে এত প্রচুর পরিমাণ রূপো সংগ্রহ করেছিলেন যে তিনি জেরুশালেমে রূপোকে পাথরের মত সস্তা করে তুলেছিলেন| ইস্রায়েলের উপকূলবর্তী অরণ্যে অন্য যে কোন গাছের মতো দামী ধরণের এরস গাছপালা ছিল খুব মামুলি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা যিরূশালেমে রূপাকে পাথরের মত এবং এরস কাঠকে উপত্যকার ডুমুর গাছের মত অনেক করলেন।