2 Corinthians 1:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে তোমরাও তোমাদের মুনাজাত দ্বারা আমাদের সাহায্য করছো, যেন অনেকের দ্বারা যে মেহেরবানী-দান আমাদের দেওয়া হয়েছে, তার জন্য অনেক মুখ থেকে আমাদের পক্ষে শুকরিয়া প্রদান করা হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন তোমরা তোমাদের প্রার্থনা দ্বারা আমাদের সাহায্য করে থাকো। এরপর অনেকের প্রার্থনার উত্তরে আমরা যে মহা-অনুগ্রহ লাভ করেছি, সেই কারণে, অনেকেই আমাদের পক্ষে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে তোমরাও বিনতি দ্বারা আমাদের পক্ষে সাহায্য করিতেছ, যেন অনেকের দ্বারা যে অনুগ্রহ-দান আমাদিগকে দত্ত হইয়াছে, তন্নিমিত্ত অনেক মুখ হইতে আমাদের পক্ষে ধন্যবাদ প্রদান করা হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা প্রার্থনা করে আমাদের সাহায্য করতে পার৷ তাহলে অনেকের প্রার্থনার উত্তরে ঈশ্বর আমাদের য়ে আশীর্বাদ করবেন, তার দরুন আমাদের জন্য অনেকেই ধন্যবাদ দেবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমরাও আমাদের জন্য প্রার্থনা করে সাহায্য করছ, যেন অনেকের প্রার্থনার ফলে আমরা অনুগ্রহে পূর্ণ যে দয়া (বা দান) পেয়েছি তার জন্য ঈশ্বরকে অনেকেই ধন্যবাদ দেবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে তোমরাও বিনতি দ্বারা আমাদের পক্ষে সাহায্য করিতেছ, যেন অনেকের দ্বারা যে অনুগ্রহ-দান আমাদিগকে দত্ত হইয়াছে, তন্নিমিত্ত অনেক মুখ হইতে আমাদের পক্ষে ধন্যবাদ প্রদান করা হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তোমরাও আমাদের জন্য প্রার্থনা করে আমাদের সাহায্য কোরো। তাহলে অনেকের প্রার্থনার ফলে আমরা যে আশীর্বাদ পাব তার দরুন আমাদের জন্য অনেকেই ঈশ্বরকে ধন্যবাদ দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তোমরাও আমাদের জন্য মুনাজাত করে আমাদের সাহায্য কোরো। তাহলে অনেকের মুনাজাতের ফলে আমরা যে দোয়া পাব তার দরুন আমাদের জন্য অনেকেই আল্লাহ্‌কে শুকরিয়া জানাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরাও প্রার্থনা করে আমাদের সাহায্য করো। অনেকের প্রার্থনার রফলে ঈশ্বরের যে অনুগ্রহ আমরা লাভ করব তা দেখে তারা সবাই যেন ঈশ্বরের প্রশস্তি করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা প্রার্থনা করে আমাদের সাহায্য করতে পার৷ তাহলে অনেকের প্রার্থনার উত্তরে ঈশ্বর আমাদের যে আশীর্বাদ করবেন, তার দরুন আমাদের জন্য অনেকেই ধন্যবাদ দেবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরাও আমাদের জন্য প্রার্থনা করে সাহায্য করছ, যেন অনেকের প্রার্থনার ফলে আমরা অনুগ্রহে পূর্ণ যে দয়া (বা দান) পেয়েছি তার জন্য ঈশ্বরকে অনেকেই ধন্যবাদ দেবে।