2 Corinthians 1:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের শ্লাঘা এই, আমাদের বিবেক সাক্ষ্য দিচ্ছে যে, আল্লাহ্‌-দত্ত পবিত্রতায় ও সরলতায়, পার্থিব বিজ্ঞতায় নয়, কিন্তু আল্লাহ্‌র রহমতে, আমরা দুনিয়াতে এবং আরও বাহুল্যরূপে তোমাদের প্রতি আচরণ করেছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমাদের গর্ব এই: আমাদের বিবেক সাক্ষ্য দেয় যে, আমরা ঈশ্বরের দেওয়া পবিত্রতায় এবং সরলতায় জগতের মধ্যে আচরণ করেছি, বিশেষত তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে। এইসব গুণ ঈশ্বর থেকে লব্ধ। আমরা জাগতিক প্রজ্ঞা অনুসারে নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের দ্বারা এরকম করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমাদের শ্লাঘা এই, আমাদের সংবেদ সাক্ষ্য দিতেছে যে, ঈশ্বর-দত্ত পবিত্রতায় ও সরলতায়, মাংসিক বিজ্ঞতায় নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে, আমরা জগতের মধ্যে, এবং আরও বাহুল্যরূপে তোমাদের প্রতি আচরণ করিয়াছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একটি বিষয়ে আমরা গর্বিত এবং আমাদের বিবেকও এই সাক্ষী দিচ্ছে য়ে আমরা ঈশ্বরের দেওয়া আন্তরিকতা ও সরলতায় জগতের মানুষের প্রতি, বিশেষ করে তোমাদের প্রতি আচরণ করে এসেছি৷ সংসারের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে নয়, ঈশ্বরের অনুগ্রহে আমরা তা করেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন আমাদের গর্বের বিষয় হলো এই যে, আমাদের বিবেক সাক্ষ্য দিচ্ছে, ঈশ্বরের দেওয়া পবিত্রতায় ও সরলতায় এবং ঈশ্বরের অনুগ্রহে আমরা পৃথিবীতে এবং তোমাদের মধ্যে জীবন কাটিয়েছি কিন্তু জাগতিক জ্ঞানের পরিচালনায় নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমাদের শ্লাঘা এই, আমাদের বিবেক সাক্ষ্য দিতেছে যে, ঈশ্বর-দত্ত পবিত্রতায় ও সরলতায়, মাংসিক বিজ্ঞতায় নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে, আমরা জগতের মধ্যে, এবং আরও বাহুল্যরূপে তোমাদের প্রতি আচরণ করিয়াছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যে জন্য গর্ব বোধ করি তা এই-আমাদের বিবেক এই সাক্ষ্য দিচ্ছে যে, ঈশ্বরের দেওয়া পবিত্রতায় এবং সরলতায় আমরা সব মানুষের মধ্যে, বিশেষ করে তোমাদের মধ্যে জীবন কাটিয়েছি। সেই জীবন আমরা জাগতিক জ্ঞানের পরিচালনায় কাটাই নি বরং ঈশ্বরের দয়ার পরিচালনায় কাটিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যে জন্য গর্ব বোধ করি তা এই- আমাদের বিবেক এই সাক্ষ্য দিচ্ছে যে, আল্লাহ্‌র দেওয়া পবিত্রতায় এবং সরলতায় আমরা সব মানুষের মধ্যে, বিশেষ করে তোমাদের মধ্যে জীবন কাটিয়েছি। সেই জীবন আমরা জাগতিক জ্ঞানের পরিচালনায় কাটাই নি বরং আল্লাহ্‌র রহমতের পরিচালনায় কাটিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি বিষয়ে আমরা গর্বিত এবং আমাদের বিবেকও একথা সমর্থন করে যে আমরা জগতে এবং বিশেষ করে তোমাদের সঙ্গে ঈশ্বরের কথা মনে রেখে সরল ও আন্তরিক ব্যবহার করেছি। ঈশ্বরের অনুগ্রহেই আমরা পরিচালিত, জাগতিক জ্ঞানবুদ্ধিতে নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি বিষয়ে আমরা গর্বিত এবং আমাদের বিবেকও এই সাক্ষী দিচ্ছে যে আমরা ঈশ্বরের দেওয়া আন্তরিকতা ও সরলতায় জগতের মানুষের প্রতি, বিশেষ করে তোমাদের প্রতি আচরণ করে এসেছি৷ সংসারের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে নয়, ঈশ্বরের অনুগ্রহে আমরা তা করেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমাদের গর্বের বিষয় হলো এই যে, মানুষের বিবেক সাক্ষ্য দিচ্ছে, ঈশ্বরের দেওয়া পবিত্রতায় ও সরলতায় এবং ঈশ্বরের অনুগ্রহে আমরা পৃথিবীতে এবং তোমাদের মধ্যে জীবন কাটিয়েছি কিন্তু জাগতিক জ্ঞানের পরিচালনায় নয়।