2 Corinthians 1:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা তো আর কোন বিষয় তোমাদের লিখছি না, কেবল তা-ই লিখছি, যা তোমরা পাঠ করে থাক, অথবা স্বীকার করে থাক, আর আশা করি, তোমরা শেষ পর্যন্ত তা স্বীকার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা শুধু তাই লিখছি, যা তোমরা পড়তে ও বুঝতে পারবে। আমি এই আশাতেই আছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা ত আর কোন বিষয় তোমাদিগকে লিখিতেছি না, কেবল তাহাই লিখিতেছি, যাহা তোমরা পাঠ করিয়া থাক, অথবা স্বীকার করিয়া থাক, আর আশা করি, তোমরা শেষ পর্য্যন্ত তাহা স্বীকার করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হ্যাঁ, তোমরা যা পড়তে বা বুঝতে পারবে না এমন কোন কিছু আমি তোমাদের লিখছি না৷ আশাকরি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমরা এমন কোন কিছুর বিষয়ে লিখছি না, একমাত্র তাই লিখছি যা তোমরা পাঠ কর ও সেই বিষয়ে স্বীকার কর, আর আশা করি, তোমরা শেষ পর্য্যন্ত তা স্বীকার করবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা ত আর কোন বিষয় তোমাদিগকে লিখিতেছি না, কেবল তাহাই লিখিতেছি, যাহা তোমরা পাঠ করিয়া থাক, অথবা স্বীকার করিয়া থাক, আর আশা করি, তোমরা শেষ পর্যন্ত তাহা স্বীকার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যা পড়তে পার বা বুঝতে পার তার বাইরে আর অন্য কিছুই আমরা তোমাদের কাছে লিখছি না। আমি এই আশা করি, তোমরা যেমন কিছু পরিমাণে আমাদের বুঝতে পেরেছ, তেমনি পুরোপুরি বুঝতে পারবে যে, প্রভু যীশুর আসবার দিনে তোমরা যেমন আমাদের গর্বের বিষয় হবে তেমনি আমরাও তোমাদের গর্বের বিষয় হব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যা পড়তে পার বা বুঝতে পার তার বাইরে আর অন্য কিছুই আমরা তোমাদের কাছে লিখছি না। আমি এই আশা করি, তোমরা যেমন কিছু পরিমাণে আমাদের বুঝতে পেরেছ, তেমনি পুরোপুরি বুঝতে পারবে যে, হযরত ঈসার আসবার দিনে তোমরা যেমন আমাদের গর্বের বিষয় হবে তেমনি আমরাও তোমাদের গর্বের বিষয় হব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা পড়ে যা বুঝতে পারবে এমন বিষয় ছাড়া আর কিছুই আমরা তোমাদের কাছে লিখছি না। এখন অবশ্য আমাদের কিছুটা বুঝতে পারছ। আশা করি তোমরা একদিন আমাদের সম্পূর্ণভাবে বুঝতে পারবে। প্রভু যীশুর পুনরাবির্ভাবের দিনে আমরা যেমন তোমাদের জন্য, তেমনি তোমরাও আমাদের জন্য গর্ববোধ করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, তোমরা যা পড়তে বা বুঝতে পারবে না এমন কোন কিছু আমি তোমাদের লিখছি না৷ আশা করি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমরা এমন কোন কিছুর বিষয়ে লিখছি না, একমাত্র তাই লিখছি যা তোমরা পাঠ করও সেই বিষয়ে স্বীকার কর, আর আশাকরি, তোমরা শেষ পর্যন্ত তা স্বীকার করবে।