2 Corinthians 1:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত ইবনুল্লাহ্‌ ঈসা মসীহ্‌, যিনি আমাদের দ্বারা, অর্থাৎ আমার, সীল ও তীমথির দ্বারা তোমাদের কাছে তবলিগকৃত হয়েছেন, তিনি ‘হাঁ’ আবার ‘না’ হন নি, কিন্তু তাঁতেই সবসময় ‘হাঁ’ হয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্ট, যাঁকে আমি, সীল ও তিমথি তোমাদের কাছে প্রচার করেছিলাম, তিনি “হ্যাঁ” ও “না” মেশানো ছিলেন না, কিন্তু তাঁর মধ্যে সবসময়ই “ইতিবাচক” ব্যাপার ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্ট, যিনি আমাদের দ্বারা, অর্থাৎ আমার ও সীলের ও তীমথিয়ের দ্বারা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছেন, তিনি ‘হাঁ’ আবার ‘না’ হন নাই, কিন্তু তাঁহাতেই ‘হাঁ’ হইয়াছে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের পুত্র য়ে যীশু খ্রীষ্টের কথা আমি, তীমথিয় এবং শীল তোমাদের কাছে প্রচার করেছিলাম, সেই যীশু একই সময়ে ‘হ্যাঁ’ এবং ‘না’ নন৷ তিনি সব সময়েই ‘হ্যাঁ’৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্ট যাকে সিলবান, তীমথি এবং আমি তোমাদের কাছে প্রচার করেছি, তিনি ‘হ্যাঁ’ বা ‘না’ হন নি, কিন্তু সব সময় ‘হ্যাঁ’ হয়েছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্ট, যিনি আমাদের দ্বারা, অর্থাৎ আমার ও সীলের ও তীমথিয়ের দ্বারা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছেন, তিনি ‘হাঁ’ আবার ‘না’ হন নাই, কিন্তু তাঁহাতেই ‘হাঁ’ হইয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁর কথা সীলবান, তীমথিয় এবং আমি তোমাদের কাছে প্রচার করেছি সেই যীশু খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র, একই সময়ে “হ্যাঁ” এবং “না” নন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁর কথা সীলবান, তীমথিয় এবং আমি তোমাদের কাছে তবলিগ করেছি সেই ঈসা মসীহ্‌ ইব্‌নুল্লাহ্‌, একই সময়ে “জ্বী” এবং “না” নন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, সীলবান ও তিমথী তোমাদের কাছে যাঁকে প্রচার করেছি, ঈশ্বরের পুত্র সেই যীশু খ্রীষ্ট বিশ্বাসযোগ্য। তাঁর সব কিছুই পৃথক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্টের কথা আমি, তীমথিয় এবং শীল তোমাদের কাছে প্রচার করেছিলাম, সেই যীশু একই সময়ে “হ্যাঁ” এবং “না” নন৷ তিনি সব সময়েই “হ্যাঁ”৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্ট যাকে সিলবান, তীমথি এবং আমি তোমাদের কাছে প্রচার করেছি, তিনি হ্যাঁ বা না হননি, কিন্তু সবদিন হ্যাঁ হয়েছেন।