2 Corinthians 1:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আল্লাহ্‌র যত ওয়াদা, তাঁর জন্যেই সেসবের ‘হাঁ’ হয়, সেজন্য তাঁর দ্বারা ‘আমিন’ও হয়, যেন আমাদের দ্বারা আল্লাহ্‌র গৌরব হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বর যত প্রতিশ্রুতিই দিয়েছেন, সেগুলি খ্রীষ্টের মধ্যে “ইতিবাচক” হয়েছে। আর তাই, তাঁরই মাধ্যমে ঈশ্বরের মহিমার উদ্দেশে আমরা “আমেন” বলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা, তাঁহাতেই সে সকলের ‘হাঁ’ হয়, সে জন্য তাঁহার দ্বারা ‘আমেন’ও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি তাঁর মধ্য দিয়ে ‘হ্যাঁ’ হয়ে ওঠে৷ সেইজন্য ঈশ্বরের গৌরব করতে আমরা খ্রীষ্টের মধ্য দিয়ে ‘আমেন’ বলি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ঈশ্বরের সব প্রতিজ্ঞা তাঁর মধ্যেই ‘হ্যাঁ’ হয়, সেইজন্য তাঁর মাধ্যমে আমরা ‘আমেন’ বলি, যেন আমাদের মাধ্যমে ঈশ্বরের গৌরব হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা, তাঁহাতেই সেই সকলের ‘হাঁ’ হয়, সেই জন্য তাঁহার দ্বারা ‘আমেন’ও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সব সময় “হ্যাঁ”। ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা খ্রীষ্টের মধ্য দিয়ে “হ্যাঁ” হয়ে ওঠে। তাই ঈশ্বরের গৌরবের জন্য খ্রীষ্টেরই মধ্য দিয়ে আমরা “আমেন” বলি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সব সময় “জ্বী”। আল্লাহ্‌র সমস্ত ওয়াদা মসীহের মধ্য দিয়ে “জ্বী” হয়ে ওঠে। তাই আল্লাহ্‌র গৌরবের জন্য মসীহেরই মধ্য দিয়ে আমরা “আমিন” বলি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি তাঁর মাঝে পূর্ণতা পায়। তাই ঈশ্বরের প্রশস্তি করার সময়ে তাঁর মাধ্যমে আমরা ‘আমেন’ বলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি তাঁর মধ্য দিয়ে “হ্যাঁ” হয়ে ওঠে৷ সেইজন্য ঈশ্বরের গৌরব করতে আমরা খ্রীষ্টের মধ্য দিয়ে “আমেন” বলি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বরের সব প্রতিজ্ঞা তাঁর মধ্যেই হ্যাঁ হয়, সেইজন্য তাঁর মাধ্যমে আমরা আমেন বলি, যেন আমাদের মাধ্যমে ঈশ্বরের গৌরব হয়।