2 Corinthians 1:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি আপন প্রাণের কসম দিয়ে আল্লাহ্কে সাক্ষী মেনে বলছি, তোমাদের অব্যাহতি দেবার জন্যই এখনও পর্যন্ত আমি করিন্থে আসি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার প্রাণের উপরে ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি যে, তোমাদেরকে কঠোর তিরস্কার থেকে বাঁচানোর জন্যই আমি করিন্থে ফিরে যাইনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি আপন প্রাণের উপরে ঈশ্বরকে সাক্ষী মানিয়া কহিতেছি, তোমাদের প্রতি মমতা করাতেই এখন পর্য্যন্ত করিন্থে আসি নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমি ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, তোমাদের শাস্তি থেকে রেহাই দেবার জন্যই আমি এখন পর্যন্ত করিন্থে ফিরে যাই নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমি নিজের প্রাণের ওপরে দিব্যি রেখে এবং ঈশ্বরকে সাক্ষী করে বলছি, তোমাদের মমতা দিতে আমি করিন্থে আসে নি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি আপন প্রাণের উপরে ঈশ্বরকে সাক্ষী মানিয়া কহিতেছি, তোমাদের প্রতি মমতা করাতেই এখন পর্যন্ত করিন্থে আসি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার জীবনের দিব্য দিয়ে আমি ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, শাস্তি থেকে তোমাদের রেহাই দেবার জন্যই আমি করিন্থে ফিরে যাই নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জীবনের কসম খেয়ে আমি আল্লাহ্কে সাক্ষী রেখে বলছি, শাস্তি থেকে তোমাদের রেহাই দেবার জন্যই আমি করিনে' ফিরে যাই নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ঈশ্বরকে সাক্ষী রেখে শপথ করে বলছি যে তোমাদের অব্যাহতি দেওয়ার জন্যই আমি এখনও করিন্থে যাইনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, তোমাদের শাস্তি থেকে রেহাই দেবার জন্যই আমি এখন পর্যন্ত করিন্থে ফিরে যাই নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি নিজের প্রাণের ওপরে দিব্যি রেখে এবং ঈশ্বরকে সাক্ষী করে বলছি, তোমাদের মমতা দিতে আমি করিন্থে আসেনি।