2 Corinthians 1:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যে তোমাদের ঈমানের উপরে প্রভুত্ব করি এমন নয়, বরং তোমাদের আনন্দের সহকারী হই; কারণ ঈমানেই তোমরা দাঁড়িয়ে আছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের বিশ্বাসের উপরে প্রভুত্ব করতে চেয়েছি বলে নয়, কিন্তু তোমাদের আনন্দের জন্য আমরা তোমাদের সহকর্মী হয়েছি, কারণ বিশ্বাস সম্পর্কে বলতে গেলে, তোমরা তার উপরে সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত আছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা যে তোমাদের বিশ্বাসের উপরে প্রভুত্ব করি, এমন নয়, বরং তোমাদের আনন্দের সহকারী হই; কারণ বিশ্বাসেই তোমরা দাঁড়াইয়া আছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের বিশ্বাসের বিষয়ে আমরা যা বলে দেব তাই-ই তোমাদের মেনে চলতে হবে, এমনটা আমরা চাই না, বরং তোমরা য়েন আনন্দ পাও তাই তোমাদের সহকর্মী হয়ে কাজ করতে চাই, কারণ তোমরা বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ এটা নয় যে আমরা তোমাদের বিশ্বাসের ওপরে নিয়ন্ত্রণ করছি বরং আমরা তোমাদের সঙ্গে কাজ করছি যাতে তোমরা আনন্দ পাও, কারণ তোমরা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যে তোমাদের বিশ্বাসের উপরে প্রভুত্ব করি, এমন নয়, বরং তোমাদের আনন্দের সহকারী হই; কারণ বিশ্বাসেই তোমরা দাঁড়াইয়া আছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনিবের মত করে আমরা যে তোমাদের বিশ্বাসের উপর হাত দিচ্ছি তা নয়, বরং তোমরা যেন আনন্দ পাও সেইজন্যই তোমাদের সংগে কাজ করছি, কারণ বিশ্বাসে তোমরা শক্তভাবে দাঁড়িয়ে আছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মালিকের মত করে আমরা যে তোমাদের ঈমানের উপর হাত দিচ্ছি তা নয়, বরং তোমরা যেন আনন্দ পাও সেইজন্যই তোমাদের সংগে কাজ করছি, কারণ ঈমানে তোমরা শক্তভাবে দাঁড়িয়ে আছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিশ্বাস সংক্রান্ত বিষয়ে আমরা তোমাদের উপর কর্তৃত্ব করতে চাই না, কারণ তোমরা বিশ্বাসে সুপ্রতিষ্ঠিত। তোমাদের আনন্দ দানের জন্যই আমরা তোমাদের সঙ্গী হতে চাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের বিশ্বাসের বিষয়ে আমরা যা বলে দেব তাই-ই তোমাদের মেনে চলতে হবে, এমনটা আমরা চাই না, বরং তোমরা যেন আনন্দ পাও তাই তোমাদের সহকর্মী হয়ে কাজ করতে চাই, কারণ তোমরা বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এটা নয় যে আমরা তোমাদের বিশ্বাসের ওপরে নিয়ন্ত্রণ করছি বরং আমরা তোমাদের সঙ্গে কাজ করছি যাতে তোমরা আনন্দ পাও, কারণ তোমরা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছ।