2 Corinthians 1:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং আমরা নিজেদের অন্তরে এই উত্তর পেয়েছিলাম যে, মৃত্যু আসছে, যেন নিজেদের উপরে নির্ভর না করে যিনি মৃতদেরকে জীবিত করে তোলেন সেই আল্লাহ্‌র উপরে নির্ভর করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রকৃতপক্ষে, আমরা আমাদের অন্তরে মৃত্যুর শাস্তি অনুভব করেছিলাম। কিন্তু এরকম ঘটল, যেন আমরা নিজের উপরে নির্ভর না করে ঈশ্বরের উপরে করি, যিনি মৃতদের উত্থাপিত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং আমরা আপনাদের অন্তরে এই উত্তর পাইয়াছিলাম যে, মৃত্যু আসিতেছে, যেন আপনাদের উপরে নির্ভর না দিয়া মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে নির্ভর দিই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা নিজেদের অন্তরে অনুভব করেছিলাম য়ে আমাদের মৃত্যু অনিবার্য়; কিন্তু এটা এইজন্য ঘটেছিল যাতে আমরা নিজেদের ওপর নির্ভর না করে, ঈশ্বর যিনি মৃতকে জীবিত করে তোলেন তাঁর ওপর সম্পূর্ণরূপে নির্ভর করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সত্যিই, আমরা ভেবেছিলাম যে আমরা এবার মারা যাবো। কিন্তু এই অবস্থা আমাদের জন্যই হয়েছিল যেন আমরা নিজেদের ওপর নির্ভর না করে ঈশ্বরের উপরে নির্ভর করি যিনি মৃতদের জীবিত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং আমরা আপনাদের অন্তরে এই উত্তর পাইয়াছিলাম যে, মৃত্যু আসিতেছে, যেন আপনাদের উপরে নির্ভর না করিয়া মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে নির্ভর করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা ভেবেছিলাম যে, এবার আমরা নিশ্চয়ই মারা যাব। কিন্তু এই অবস্থা আমাদের এইজন্য হয়েছিল যেন আমরা নিজেদের উপর নির্ভর না করে ঈশ্বর, যিনি মৃতদের জীবিত করে তোলেন, তাঁর উপর নির্ভর করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা ভেবেছিলাম যে, এবার আমরা নিশ্চয়ই মারা যাব। কিন্তু এই অবস্থা আমাদের এইজন্য হয়েছিল যেন আমরা নিজেদের উপর ভরসা না করে আল্লাহ্‌, যিনি মৃতদের জীবিত করে তোলেন, তাঁর উপর ভরসা করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা মনে করেছিলাম, মৃত্যু অবধারিত। কিন্তু এর মধ্য দিয়এ আমরা নিজেদের উপর নয়, যিনি মৃতদের জীবন দান করেন সেই ঈশ্বরের উপরই নিভ3র করতে শিখেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা নিজেদের অন্তরে অনুভব করেছিলাম যে আমাদের মৃত্যু অনিবার্য়; কিন্তু এটা এইজন্য ঘটেছিল যাতে আমরা নিজেদের ওপর নির্ভর না করে, ঈশ্বর যিনি মৃতকে জীবিত করে তোলেন তাঁর ওপর সম্পূর্ণরূপে নির্ভর করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যিই, আমরা ভেবেছিলাম যে আমরা এবার মারা যাবো। কিন্তু এই অবস্থা আমাদের জন্যই হয়েছিল যেন আমরা নিজেদের ওপর নির্ভর না করে ঈশ্বরের উপরে নির্ভর করি যিনি মৃতদের জীবিত করেন।