2 Corinthians 10:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি পৌল নিজে মসীহের মৃদুতা ও সৌজন্যের দোহাই দিয়ে তোমাদেরকে অনুরোধ করছি। আমি নাকি যখন তোমাদের সম্মুখে থাকি তখন বিনত থাকি, কিন্তু যখন তোমাদের সম্মুখে থাকি না তখন তোমাদের প্রতি সাহসী হয়ে উঠি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খ্রীষ্টের মৃদুভাব ও সৌজন্যবোধের জন্য, আমি তোমাদের কাছে অনুরোধ করছি—তোমরা বলো, আমি পৌল নাকি তোমাদের সাক্ষাতে “ভীরু,” কিন্তু অসাক্ষাতে “সাহসী!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি পৌল নিজে খ্রীষ্টের মৃদুতা ও সৌজন্য দ্বারা তোমাদিগকে অনুনয় করিতেছি। আমি নাকি সম্মুখে তোমাদের মধ্যে বিনত, কিন্তু অসাক্ষাতে তোমাদের প্রতি সাহসিক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি পৌল নিজের খ্রীষ্টের বিনয় ও সৌজন্যের দোহাই দিয়ে তোমাদের অনুনয় করছি৷ আমি নাকি তোমাদের সামনে বিনম্র কিন্তু পেছনে চিঠিতে তোমাদের কড়া কড়া কথা বলি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি পৌল নিজে খ্রীষ্টের নম্রতা ও ভদ্রতার জন্য তোমাদের অনুরোধ করছি আমি নাকি তোমাদের উপস্থিতিতে নম্র ও ভদ্র থাকি, কিন্তু তোমাদের অনুপস্থিতিতে তোমাদের প্রতি কঠোর হই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি পৌল নিজে খ্রীষ্টের মৃদুতা ও সৌজন্য দ্বারা তোমাদিগকে অনুনয় করিতেছি। আমি নাকি সম্মুখে তোমাদের মধ্যে বিনত, কিন্তু অসাক্ষাতে তোমাদের প্রতি সাহসিক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের নম্র ও দয়ালু অন্তরের কথা মনে রেখে আমি পৌল নিজেই তোমাদের অনুরোধ করছি। লোকে বলে, আমি যখন তোমাদের কাছে থাকি তখন নাকি ভয়ে ভয়ে কাটাই, কিন্তু যখন থাকি না তখন সাহসী হই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের নম্র ও দয়ালু দিলের কথা মনে রেখে আমি পৌল নিজেই তোমাদের অনুরোধ করছি। লোকে বলে, আমি যখন তোমাদের কাছে থাকি তখন নাকি ভয়ে ভয়ে কাটাই, কিন্তু যখন থাকি না তখন সাহসী হই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি পৌল —আমার সম্বন্ধে বলা হয় যে, আমি নাকি তোমাদের সামনে নিতান্ত অমায়িক ও বিনয়ী কিন্তু অসাক্ষাতে আমি অত্যন্ত কঠোর ও রুক্ষ। কিন্তু আমি তোমাদের বলছি, যারা মনে করে আমরা স্বার্থবুদ্ধি নিয়ে চলি, তাদের বিরুদ্ধে কঠোর হবার সাহস আমার আছে। তাই খ্রীষ্টের নম্রতা ও মহানুভবতার দোহাই, তোমাদের সঙ্গে দেখা হলে আমাকে যেন তেমন কঠোর হতে না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পৌল নিজে খ্রীষ্টের বিনয় ও সৌজন্যের দোহাই দিয়ে তোমাদের অনুনয় করছি৷ আমি নাকি তোমাদের সামনে বিনম্র কিন্তু পেছনে চিঠিতে তোমাদের কড়া কড়া কথা বলি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পৌল নিজে খ্রীষ্টের নম্রতা ও ভদ্রতার জন্য তোমাদের অনুরোধ করছি আমি নাকি তোমাদের উপস্থিতিতে নম্র ও ভদ্র থাকি, কিন্তু তোমাদের অনুপস্থিতিতে তোমাদের প্রতি কঠোর হই।