2 Corinthians 10:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই রকম লোকেরা বুঝুক যে, আমরা অনুপস্থিতিকালে পত্র দ্বারা বাক্যে যেমন, উপস্থিতিকালে কাজেও তেমনি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ধরনের লোকদের বোঝা উচিত যে, আমাদের অনুপস্থিতিতে আমাদের পত্রগুলিতে আমরা যেমন, আমরা উপস্থিত হলে, আমাদের কাজেও একই প্রকার হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এরূপ লোক বুঝুক যে, আমরা অনুপস্থিতি কালে পত্র দ্বারা বাক্যে যেমন, উপস্থিতি কালে কার্য্যেও তেমনি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই ধরণের লোক বুঝুক য়ে অনুপস্থিত থাকাকালীন আমাদের চিঠির মধ্যে য়ে শক্তি প্রকাশ পেয়েছে, আমরা যখন তোমাদের সামনে উপস্থিত হব তখন আমাদের কাজেও সেই একই শক্তি দেখতে পাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইরকম লোকেরা বুঝুক যে আমাদের অনুপস্থিতিতে চিঠি দিয়ে যা বলেছি, সেখানে গিয়েও একই কথা বলব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপ লোক বুঝুক যে, আমরা অনুপস্থিতি কালে পত্র দ্বারা বাক্যে যেমন, উপস্থিতি কালে কার্যেও তেমনি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই রকম লোক বুঝুক যে, আমরা অনুপস্থিত থেকে আমাদের চিঠির মধ্য দিয়ে যে কথা বলছি, উপস্থিত হলে পর ঠিক তা-ই করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই রকম লোক বুঝুক যে, আমরা অনুপসি'ত থেকে আমাদের চিঠির মধ্য দিয়ে যে কথা বলছি, উপস্থিত হলে পর ঠিক তা-ই করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের জেনে রাখা উচিত যে আমরা চিঠিতে যে কথা লিখি, সাক্ষাতে কাজেও তা করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ধরণের লোক বুঝুক যে অনুপস্থিত থাকাকালীন আমাদের চিঠির মধ্যে যে শক্তি প্রকাশ পেয়েছে, আমরা যখন তোমাদের সামনে উপস্থিত হব তখন আমাদের কাজেও সেই একই শক্তি দেখতে পাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই রকম লোকেরা বুঝুক যে আমাদের অনুপস্থিতিতে চিঠি দিয়ে যা বলেছি, সেখানে গিয়েও একই কথা বলব।