2 Corinthians 10:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যখন তোমাদের কাছ পর্যন্ত গিয়েছি তখন যে আমরা সীমা অতিক্রম করছি এমন নয়, কেননা মসীহের ইঞ্জিল নিয়ে আমরা তোমাদের কাছ পর্যন্তও প্রথমে উপস্থিত হয়েছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের গর্বে আমরা বহুদূর ছাড়িয়ে যাচ্ছি না। তোমাদের কাছে না এলে বরং তেমনই হত, কিন্তু খ্রীষ্টের সুসমাচার নিয়ে আমরা সমস্ত পথ অতিক্রম করে তোমাদের কাছ পর্যন্ত গিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ তাহা তোমাদের নিকট পর্য্যন্ত যায় না, এই বলিয়া আমরা যে সীমা অতিক্রম করিতেছি, এমন নয়, কেননা খ্রীষ্টের সুসমাচার লইয়া আমরা তোমাদের নিকট পর্য্যন্তও প্রথমে উপস্থিত হইয়াছিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের কাছে গিয়েছিলাম বলে তোমাদের নিয়ে আমরা যখন গর্ব করি, তখন সীমার বাইরে কিছু বলি না, কারণ খ্রীষ্টের সুসমাচার নিয়ে আমরাই তোমাদের কাছে প্রথম পৌঁছেছিলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তা তোমাদের কাছে পৌঁছায় না, আমরা যে সীমা অতিক্রম করছি, এমন নয়, আমরা প্রথমে খ্রীষ্টের সুখবর নিয়ে তোমাদের কাছে গিয়েছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ তাহা তোমাদের নিকট পর্যন্ত যায় না, এই বলিয়া আমরা যে সীমা অতিক্রম করিতেছি, এমন নয়, কেননা খ্রীষ্টের সুসমাচার লইয়া আমরা তোমাদের নিকট পর্যন্তও প্রথমে উপস্থিত হইয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তোমাদের কথা বলে যখন আমরা গর্ব করি তখন সীমার বাইরে কিছু বলি না। যদি আমরা তোমাদের কাছে না যেতাম তবে আমাদের এই রকম গর্ব করা সীমার বাইরে হত। কিন্তু আমরা খ্রীষ্টের বিষয়ে সুখবর প্রচার করতে করতে তোমাদের কাছেও গিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তোমাদের কথা বলে যখন আমরা গর্ব করি তখন সীমার বাইরে কিছু বলি না। যদি আমরা তোমাদের কাছে না যেতাম তবে আমাদের এই রকম গর্ব করা সীমার বাইরে হত। কিন্তু আমরা মসীহের বিষয়ে সুসংবাদ তবলিগ করতে করতে তোমাদের কাছেও গিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরাই সর্বপ্রথমে খ্রীষ্টের সুসমাচার তোমাদের কাছে নিয়ে গিয়েছিলাম সুতরাং তোমাদের কাছে গিয়ে আমরা আমাদের অধিকারের সীমা লঙ্ঘন করিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের কাছে গিয়েছিলাম বলে তোমাদের নিয়ে আমরা যখন গর্ব করি, তখন সীমার বাইরে কিছু বলি না, কারণ খ্রীষ্টের সুসমাচার নিয়ে আমরাই তোমাদের কাছে প্রথম পৌঁছেছিলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা তোমাদের কাছে পৌঁছায় না, আমরা যে সীমা অতিক্রম করছি, এমন নয়, আমরা প্রথমে খ্রীষ্টের সুসমাচার নিয়ে তোমাদের কাছে গিয়েছিলাম।