2 Corinthians 10:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা সীমা না মেনে যে পরের পরিশ্রমের গর্ব করি তা নয়; কিন্তু প্রত্যাশা করি যে, তোমাদের ঈমান বৃদ্ধি পেলে আমাদের কাজের সীমা অনুসারে তোমাদের মধ্যে আরও পর্যাপ্তরূপে প্রসারিত হব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, অপর ব্যক্তিদের দ্বারা সাধিত কর্মের জন্য আমরা গর্ব করি না এবং এভাবে আমাদের নির্ধারিত সীমা অতিক্রমও করি না। আমাদের আশা এই যে তোমাদের বিশ্বাস যেমন যেমন বৃদ্ধি পাবে, তোমাদের সাহায্যে আমাদের সুসমাচার প্রচারের কাজও বিস্তৃত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা পরিমাণ না মানিয়া যে পরের পরিশ্রমের শ্লাঘা করি, তাহা নয়; কিন্তু প্রত্যাশা করি যে, তোমাদের বিশ্বাস বৃদ্ধি পাইলে আমাদের সীমা অনুসারে তোমাদের মধ্যে আরও অপর্য্যাপ্তরূপে বিস্তারিত হইব;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের কাজ নিয়ে গর্ব করার য়ে সীমা তা আমরা ছাড়িয়ে যাব না, অন্য়েরা কি করছে তা আমাদের গর্বের বিষয় নয়, পরিবর্তে আমরা আশা করি য়ে তোমাদের বিশ্বাস বাড়বার সাথে সাথে আমরা তোমাদের মধ্যে আরও কাজ করতে পারব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বর অন্যদের যে কাজ দিয়েছেন তা নিয়ে আমরা অহঙ্কার করি না, যদি আমরা ঐ কাজ করি, তা সত্বেও, আমরা আশা করি যে তোমরা ঈশ্বরকে বেশি বিশ্বাস করবে এবং এইভাবে ঈশ্বর আমাদের কাজ করার জন্য আরো বড় জায়গা ভাগ করে দেবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা পরিমাণ না মানিয়া যে পরের পরিশ্রমের শ্লাঘা করি, তাহা নয়; কিন্তু প্রত্যাশা করি যে, তোমাদের বিশ্বাস বৃদ্ধি পাইলে আমাদের সীমা অনুসারে তোমাদের মধ্যে আরও অপর্যাপ্তরূপে বিস্তারিত হইব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া অন্যদের কাজ নিয়েও আমরা গর্ব করছি না-যদি করতাম তবে তা সীমার বাইরে হত। আমরা এই আশা করি যে, তোমাদের বিশ্বাস বাড়বার সংগে সংগে আমরা তোমাদের মধ্যে আরও অনেক কাজ করতে পারব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া অন্যদের কাজ নিয়েও আমরা গর্ব করছি না- যদি করতাম তবে তা সীমার বাইরে হত। আমরা এই আশা করি যে, তোমাদের ঈমান বাড়বার সংগে সংগে আমরা তোমাদের মধ্যে আরও অনেক কাজ করতে পারব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যের কর্মক্ষেত্রে প্রবেশ করে আমরা তাদের কাজের প্রাপ্য প্রশংসা নিজেরা নিই না। আমরা আশা করছি যে তোমাদের বিশ্বাস বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাঝে আমাদের কর্মক্ষেত্র আগের চেয়ে আরও প্রসারিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের কাজ নিয়ে গর্ব করার যে সীমা তা আমরা ছাড়িয়ে যাব না৷ অন্যেরা কি করছে তা আমাদের গর্বের বিষয় নয়; পরিবর্তে আমরা আশা করি যে তোমাদের বিশ্বাস বাড়বার সাথে সাথে আমরা তোমাদের মধ্যে আরও কাজ করতে পারব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর অন্যদের যে কাজ দিয়েছেন তা নিয়ে আমরা অহঙ্কার করি না, যদি আমরা ঐ কাজ করি, তা সত্বেও, আমরা আশাকরি যে তোমরা ঈশ্বরকে বেশি বিশ্বাস করবে এবং এই ভাবে ঈশ্বর আমাদের কাজ করার জন্য আরো বড় জায়গা ভাগ করে দেবেন।