2 Corinthians 10:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আল্লাহ্‌-জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত গর্বজনক বাধা ভেঙ্গে ফেলছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করে মসীহের বাধ্য করছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং ঈশ্বরজ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত ভণিতা ও সমস্ত চিন্তাকে বন্দি করে খ্রীষ্টের আজ্ঞাবহ করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর-জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙ্গিয়া ফেলিতেছি, এবং সমুদয় চিন্তাকে বন্দি করিয়া খ্রীষ্টের আজ্ঞাবহ করিতেছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে সমস্ত গর্বজনক বিষয় ঈশ্বর বিষয়ক জ্ঞানের বিরুদ্ধে ওঠে, আমরা তাদের প্রত্যেককে ধ্বংস করি এবং সমস্ত চিন্তাকে বশীভূত করে খ্রীষ্টের অনুগত করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বর-জ্ঞানের বিরুদ্ধে যে সব জিনিস মহিমান্বিত হয়ে মাথা তোলে তাদেরও আমরা ধ্বংস করি এবং আমরা সব চিন্তাকে বন্দী করে খ্রীষ্টের প্রতি বাধ্য হয়েছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর-জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙ্গিয়া ফেলিতেছি, এবং সমুদয় চিন্তাকে বন্দি করিয়া খ্রীষ্টের আজ্ঞাবহ করিতেছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা মানুষের মিথ্যা যুক্তি নষ্ট করি এবং ঈশ্বরকে জানবার পথে বাধা হিসাবে যে সব চিন্তা অহংকারে মাথা তুলে দাঁড়ায় তা ধ্বংস করি; আর মনের প্রত্যেকটি চিন্তাকে বন্দী করে খ্রীষ্টের বাধ্য করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা মানুষের মিথ্যা যুক্তি নষ্ট করি এবং আল্লাহ্‌কে জানবার পথে বাধা হিসাবে যে সব চিন্তা অহংকারে মাথা তুলে দাঁড়ায় তা ধ্বংস করি; আর মনের প্রত্যেকটি চিন্তাকে বন্দী করে মসীহের বাধ্য করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর সংক্রান্ত জ্ঞান প্রসারের পথে যারা দর্পভরে প্রতিরোধ সৃষ্টি করে, তাদের সমস্ত বাধা এবং যুক্তিতর্ক আমরা বিধ্বস্ত করি এবং মানুষের সমস্ত ভাবনাচিন্তার মোড় ফিরিয়ে খ্রীষ্টের বশে আনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্ত গর্বজনক বিষয় ঈশ্বর বিষয়ক জ্ঞানের বিরুদ্ধে যায়, আমরা তাদের প্রত্যেককে ধ্বংস করি এবং সমস্ত চিন্তাকে বশীভূত করে খ্রীষ্টের অনুগত করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর-জ্ঞানের বিরুদ্ধে যে সব জিনিস মহিমান্বিত হয়ে মাথা তোলে তাদেরও আমরা ধ্বংস করি এবং আমরা সব মনের ভাবনাকে বন্দী করে খ্রীষ্টের প্রতি বাধ্য হয়েছি।