2 Corinthians 10:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা সম্মুখে আছে, তোমরা তা-ই নিরীক্ষণ করছো। কেউ যদি নিজের উপরে বিশ্বাস রেখে বলে, আমি মসীহের লোক, তবে সে পুনর্বার নিজে নিজেই বিচার করে বুঝুক, সে যেমন, আমরাও তেমনি মসীহের লোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সব বিষয়ের কেবলমাত্র উপরিভাগটা দেখছ। যদি কেউ দৃঢ়বিশ্বাসী হয়ে বলে যে সে খ্রীষ্টের, তাহলে তার একথাও বিবেচনা করা উচিত যে, সে যেমন খ্রীষ্টের, আমরাও তেমনই খ্রীষ্টের।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা সম্মুখে আছে, তোমরা তাহাই নিরীক্ষণ করিতেছ। কেহ যদি নিজের উপরে বিশ্বাস রাখিয়া বলে, আমি খ্রীষ্টের লোক, তবে সে পুনর্ব্বার আপনা আপনি বিচার করিয়া বুঝুক, সে যেমন, আমরাও তেমনি খ্রীষ্টের লোক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের সামনের বিষয়গুলির দিকে দেখ, কেউ যদি নিজেদের ওপরে বিশ্বাস রেখে বলে, আমি খ্রীষ্টের লোক, তবে তার আবার একথাও বোঝা উচিত য়ে তার মত আমরাও খ্রীষ্টের লোক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সামনে যা আছে তোমরা তাই দেখছ। যদি কেউ যদি নিজের উপরে বিশ্বাস রেখে বলে যে সে খ্রীষ্টের লোক, তবে সে আবার নিজেই নিজের বিচার করে বুঝুক, সে যেমন, আমরাও তেমনি খ্রীষ্টের লোক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা সম্মুখে আছে, তোমরা তাহাই নিরীক্ষণ করিতেছ। কেহ যদি নিজের উপরে বিশ্বাস রাখিয়া বলে, আমি খ্রীষ্টের লোক, তবে সে পুনর্বার আপনা আপনি বিচার করিয়া বুঝুক, সে যেমন, আমরাও তেমনি খ্রীষ্টের লোক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তো বাইরের চেহারা দেখছ। কেউ যদি নিজেকে খ্রীষ্টের বলে বিশ্বাস করে তবে এটাও তার চিন্তা করা উচিত যে, সে যেমন খ্রীষ্টের তেমনি আমরাও খ্রীষ্টের লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তো বাইরের চেহারা দেখছ। কেউ যদি নিজেকে মসীহের বলে বিশ্বাস করে তবে এটাও তার চিন্তা করা উচিত যে, সে যেমন মসীহের তেমনি আমরাও মসীহের লোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বাহ্যিক রূপ দেখে বিচার করে থাক। কেউ যদি নিজেকে খ্রীষ্টের আপনজন বলে মনে করে, তাহলে সে একথাও বিবেচনা করুক যে আমরা তার মতই খ্রীষ্টের আপনজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের সামনের বিষয়গুলির দিকে দেখ, কেউ যদি নিজেদের ওপরে বিশ্বাস রেখে বলে, আমি খ্রীষ্টের লোক, তবে তার আবার একথাও বোঝা উচিত যে তার মত আমরাও খ্রীষ্টের লোক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সামনে যা আছে তোমরা তাই দেখছ। যদি কেউ যদি নিজের উপরে বিশ্বাস রেখে বলে যে সে খ্রীষ্টের লোক, তবে সে আবার নিজেই নিজের বিচার করে বুঝুক, সে যেমন, আমরাও তেমনি খ্রীষ্টের লোক,