2 Corinthians 11:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মসীহের সত্য যখন আমার মধ্যে আছে, তখন আখায়ার কোন অঞ্চলে কেউ আমার এই গর্ব ভেঙ্গে ফেলতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খ্রীষ্টের সত্য যেমন নিশ্চিতরূপে আমার মধ্যে বিদ্যমান, সমস্ত আখায়া প্রদেশে কোনো মানুষই আমার এই গর্ব করা থেকে নিবৃত্ত করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
খ্রীষ্টের সত্য যখন আমাতে আছে, তখন আখায়ার কোন অঞ্চলে কেহ আমার এই শ্লাঘা নিবারণ করিতে পারিবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সত্যই খ্রীষ্টের সততা যখন নিশ্চিতভাবে আমার মধ্যে আছে, তখন আখায়ার কোন অঞ্চলে কেউ এই গর্ব করা থেকে আমায় বিরত করবে না৷ আমি তোমাদের বোঝা হতে চাই না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
খ্রীষ্টের সম্পূর্ণ সত্যে আমি বলছি এবং তাঁর জন্য আমি কিভাবে কাজ করেছি। সুতরাং আখায়ার সব জায়গার প্রত্যেকের জন্য কাজ চালিয়ে যাব এই বিষয়ে সবাই জানুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
খ্রীষ্টের সত্য যখন আমাতে আছে, তখন আখায়ার কোন অঞ্চলে কেহ আমার এই শ্লাঘা নিবারণ করিতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার মধ্যে খ্রীষ্টের যে সত্য আছে সেই অনুসারে আমি বলি যে, আখায়া প্রদেশের কোন জায়গাতেই আমার এই গর্ব করা কেউ বন্ধ করতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মধ্যে মসীহের যে সত্য আছে সেই অনুসারে আমি বলি যে, আখায়া প্রদেশের কোন জায়গাতেই আমার এই গর্ব করা কেউ বন্ধ করতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার হৃদয়ে বিরাজিত খ্রীষ্টের সত্য অনুসারে একথা বলছি, আখায়া প্রদেশেরর কোন অঞ্চলে আমার এই গর্ব কেউ খর্ব করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সত্যই খ্রীষ্টের সততা যখন নিশ্চিতভাবে আমার মধ্যে আছে, তখন আখায়ার কোন অঞ্চলে কেউ এই গর্ব করা থেকে আমায় বিরত করবে না৷ আমি তোমাদের বোঝা হতে চাই না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খ্রীষ্টের সম্পূর্ণ সত্যে আমি বলছি এবং তাঁর জন্য আমি কিভাবে কাজ করেছি। সুতরাং আখায়ার সব জায়গার প্রত্যেকের জন্য কাজ চালিয়ে যাব এই বিষয়ে সবাই জানুক।