2 Corinthians 11:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যা করছি তা আরও করবো; যারা সুযোগ পেতে ইচ্ছা করে তাদের সুযোগ যেন খণ্ডন করতে পারি; তারা যে বিষয়ের গর্ব করে সেই বিষয়ে যেন তারা আমাদের সমান হয়ে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাই আমি যা করছি, তা করেই যাব, যেন যারা আমাদের সমকক্ষ হওয়ার সুযোগ পেতে চায়, যে বিষয়গুলি নিয়ে তারা গর্ব করে, সেগুলির সুযোগ আমি তাদের পেতেই দেব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাহা করিতেছি, তাহা আরও করিব; যাহারা সুযোগ পাইতে ইচ্ছা করে, তাহাদের সুযোগ যেন খণ্ডন করিতে পারি; তাহারা যে বিষয়ের শ্লাঘা করে, সেই বিষয়ে যেন আমাদের সমান হইয়া পড়ে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু এখন আমি যা করছি, সেই কাজ আরও করব যাতে যাঁরা গর্ব করার সুয়োগ খোঁজে, তাদের বিরত করতে পারি৷ যাঁরা গর্ব করে তাদের য়েন তোমরা আমাদের সমান ভাব;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি এইভাবেই সেবা কাজ চালিয়ে যাব, সুতরাং যারা বলে আমাদের সমান তাদের থামিয়ে দেব, তাদের অহঙ্কারের দানের জন্য তাদের ক্ষমা করব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর জানেন। কিন্তু যাহা করিতেছি, তাহা আরও করিব; যাহারা সুযোগ পাইতে ইচ্ছা করে, তাহাদের সুযোগ যেন খণ্ডন করিতে পারি; তাহারা যে বিষয়ের শ্লাঘা করে, সেই বিষয়ে যেন আমাদের সমান হইয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তাদের গর্বের বিষয় নিয়ে নিজেদের আমাদের সমান বলে দেখাতে চায় তারা যেন সেই সুযোগ না পায় সেইজন্যই আমি যা করছি তা করতেই থাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তাদের গর্বের বিষয় নিয়ে নিজেদের আমাদের সমান বলে দেখাতে চায় তারা যেন সেই সুযোগ না পায় সেইজন্যই আমি যা করছি তা করতেই থাকব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি যা করছি তা করেই যাব, কাজেকর্মে আমাদের সমকক্ষ বলে যারা দাবী করে এবং এ বিষয়ে গর্ব করে, তাদের দাবী আমি কিছুতেই স্বীকার করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন আমি যা করছি, সেই কাজ আরও করব যাতে যারা গর্ব করার সুযোগ খোঁজে, তাদের বিরত করতে পারি৷ যারা গর্ব করে তাদের যেন তোমরা আমাদের সমান ভাব;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এইভাবেই সেবা কাজ চালিয়ে যাব, সুতরাং যারা বলে আমাদের সমান তাদের থামিয়ে দেব, তাদের অহঙ্কারের দানের জন্য তাদের ক্ষমা করব না।