2 Corinthians 11:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এ রকম লোকেরা ভণ্ড প্রেরিত, প্রতারক কার্যকারী, তারা মসীহের প্রেরিতদের ছদ্ম-বেশ ধারণ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এসব মানুষ হল ভণ্ড প্রেরিত, প্রতারক সব কর্মী, তারা খ্রীষ্টের প্রেরিতশিষ্যদের ছদ্মবেশ ধারণ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা এরূপ লোকেরা ভাক্ত প্রেরিত, প্রতারক কর্ম্মকারী, তাহারা খ্রীষ্টের প্রেরিতদের বেশ ধারণ করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ তারা ভণ্ড প্রেরিত, তারা মিথ্যা বলে৷ তারা প্রবঞ্চক কর্মী, তারা প্রেরিতের ছদ্মবেশ ধরেছে৷ তারা এমনভাব দেখায় যাতে লোকে মনে করে য়ে তারা খ্রীষ্টের প্রেরিত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইরকম লোকেরা ভণ্ড প্রেরিত, নিজেদের ঈশ্বরের পাঠানো বলে দাবী করে। এই কর্মচারীরা সব সময় মিথ্যা কথা বলে এবং তারা নিজেদের খ্রীষ্ট এর প্রেরিত বলে প্রচার করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা এইরূপ লোকেরা ভাক্ত প্রেরিত, প্রতারক কর্মকারী, তাহারা খ্রীষ্টের প্রেরিতদের বেশ ধারণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসলে ঐ রকম লোকেরা তো ভণ্ড প্রেরিত্ এবং ঠগ কর্মচারী। নিজেদের খ্রীষ্টের প্রেরিত্ বলে দেখাবার উদ্দেশ্যে তারা নিজেদের বদলে ফেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসলে ঐ রকম লোকেরা তো ভণ্ড সাহাবী এবং ঠগ কর্মচারী। নিজেদের মসীহের সাহাবী বলে দেখাবার উদ্দেশ্যে তারা নিজেদের বদলে ফেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ এরা খ্রীষ্টের প্রেরিতশিষ্যদের ছদ্মবেশধারী ভুয়া প্রেরিত, প্রতারক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তারা ভণ্ড প্রেরিত, তারা মিথ্যা বলে৷ তারা প্রবঞ্চক কর্মী, তারা প্রেরিতের ছদ্মবেশ ধরেছে৷ তারা এমনভাব দেখায় যাতে লোকে মনে করে যে তারা খ্রীষ্টের প্রেরিত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই রকম লোকেরা ভণ্ড প্রেরিত, নিজেদের ঈশ্বরের পাঠানো বলে দাবী করে। এই কর্মচারীরা সবদিন মিথ্যা কথা বলে এবং তারা নিজেদের খ্রীষ্ট এর প্রেরিত বলে প্রচার করে।