2 Corinthians 11:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি পুনর্বার বলছি, কেউ আমাকে যেন নির্বোধ মনে না করে; কিন্তু তোমরা যদি কর, তবে আমাকে নির্বোধ বলেই গ্রহণ কর যেন আমিও একটুখানি গর্ব করতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আবার বলছি, কেউ যেন আমাকে নির্বোধ বলে মনে না করে। কিন্তু তোমরা যদি করো, তাহলে এক নির্বোধের মতোই আমাকে গ্রহণ করো, যেন আমিও কিছুটা গর্ব করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি পুনর্ব্বার বলিতেছি, কেহ আমাকে নির্ব্বোধ জ্ঞান না করুক; কিন্তু তোমরা যদি কর, তবে আমাকে নির্ব্বোধ বলিয়াই গ্রাহ্য কর, যেন আমিও একটু শ্লাঘা করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি আবার বলছি, কেউ আমাকে মূর্খ মনে না করুক, কিন্তু যদি তোমরা মনে কর, তবে আমাকে মূর্খ বলেই গ্রহণ কর; তাতে আমিও একটু গর্ব করতে পারব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেউ যেন আমাকে বোকা মনে না করে, কিন্তু যদি তুমি আমাকে সত্যিই বোকা মনে কর, যেন আমিও একটু গর্ব বোধ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি পুনর্বার বলিতেছি, কেহ আমাকে নির্বোধ জ্ঞান না করুক; কিন্তু তোমরা যদি কর, তবে আমাকে নির্বোধ বলিয়াই গ্রাহ্য কর, যেন আমিও একটু শ্লাঘা করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আবার বলি, কেউ যেন আমাকে বোকা মনে না করে। অবশ্য যদি তোমরা তা-ই মনে করে থাক তবে বোকা হিসাবেই আমাকে গ্রহণ কর, যেন আমি একটুখানি গর্ব করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আবার বলি, কেউ যেন আমাকে বোকা মনে না করে। অবশ্য যদি তোমরা তা-ই মনে করে থাক তবে বোকা হিসাবেই আমাকে গ্রহণ কর, যেন আমি একটুখানি গর্ব করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আবার বলছি, কেউ যেন মনে না করে যে আমি মূর্খ। কিন্তু তোমরা যদি তা-ই মনে কর, তাহলে আমাকে মূর্খ বলেই মেনে নাও। তাহলে আমিও অন্তত কিছু গর্ব করতে পারব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আবার বলছি, কেউ আমাকে মূর্খ মনে না করুক, কিন্তু যদি তোমরা মনে কর, তবে আমাকে মূর্খ বলেই গ্রহণ কর; তাতে আমিও একটু গর্ব করতে পারব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ যেন আমাকে বোকা মনে না করে, কিন্তু যদি তুমি আমাকে সত্যিই বোকা মনে কর, যেন আমিও একটু গর্ব বোধ করি।