2 Corinthians 11:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও আমি এই যে কথা বলছি তা প্রভুর মত অনুসারে বলছি না, কিন্তু এক প্রকার নির্বুদ্ধিতায় এই গর্ব সম্পর্কে নিশ্চিত হয়েই বলছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আত্মপ্রত্যয়ের সঙ্গে এই যে গর্বপ্রকাশ, প্রভু যে রকম বলতেন, আমি সেরকম বলছি না, কিন্তু বলছি এক নির্বোধের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই যে কথা বলিতেছি, ইহা প্রভুর মতানুসারে বলিতেছি না, কিন্তু এক প্রকার নির্ব্বুদ্ধিতায় এই শ্লাঘার নিশ্চয়জ্ঞানে বলিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি নিজেকে জানি তাই আমি গর্ব করি৷ এখন আমি যা বলছি তা প্রভুর আদেশ মত বলছি না কিন্তু এক নির্বোধের মতোই এই গর্ব করছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন আমি যেভাবে কথা বলছি, তা প্রভুর কথা মত বলছি না; কিন্তু আমি একজন বোকার মত কথা বলছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই যে কথা বলিতেছি, ইহা প্রভুর মতানুসারে বলিতেছি না, কিন্তু এক প্রকার নির্বুদ্ধিতায় এই শ্লাঘার নিশ্চয়জ্ঞানে বলিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এখন যা বলছি তা প্রভুর আদেশ মত বলছি না, কিন্তু নিজের সম্বন্ধে গর্ব করতে গিয়ে বোকার মতই বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এখন যা বলছি তা প্রভুর হুকুম মত বলছি না, কিন্তু নিজের সম্বন্ধে গর্ব করতে গিয়ে বোকার মতই বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভুর নির্দেশ অনুযায়ী নয় বরং একজন নির্বোধের মত গর্বভরে একথা বলছি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নিজেকে জানি তাই আমি গর্ব করি৷ এখন আমি যা বলছি তা প্রভুর আদেশ মত বলছি না কিন্তু এক নির্বোধের মতোই এই গর্ব করছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমি যেভাবে কথা বলছি, তা প্রভুর ক্ষমতায় বলছি না; কিন্তু আমি একজন বোকার মত কথা বলছি।