2 Corinthians 11:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ খোদায়ী এক জ্বালায় তোমাদের জন্য আমি এক গভীর জ্বালায় জ্বলছি, কেননা আমি তোমাদেরকে সতী কন্যা হিসাবে একমাত্র বর মসীহের হস্তে সমর্পণ করার জন্য বাগদান করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের জন্য ঈর্ষান্বিত, তবে সেই ঈর্ষা ঐশ্বরিক। আমি তোমাদেরকে এক বর, খ্রীষ্টের কাছে সমর্পণ করার জন্য বাগদান করেছি, যেন শুচিশুদ্ধ কুমারীর মতো আমি তাঁর কাছে তোমাদের উপস্থাপিত করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ঈশ্বরীয় অন্তর্জ্বালায় তোমাদের জন্য আমার অন্তর্জ্বালা হইতেছে, কেননা আমি তোমাদিগকে সতী কন্যা বলিয়া একই বর খ্রীষ্টের হস্তে সমর্পণ করিবার জন্য বাগ্দান করিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি অন্তরে তোমাদের জন্য জ্বালা অনুভব করছি৷ এই অন্তর্জ্বালা স্বয়ং ঈশ্বরের অন্তর থেকে আসে৷ আমি তোমাদেরকে এক বরের সঙ্গে বিয়ে দিতে প্রতিজ্ঞা করেছি, য়েন সতী কন্যা রূপে তোমাদের খ্রীষ্টের কাছে উপহার দিতে পারি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বরীয় ঈর্ষায় তোমাদের জন্য আমার ঈর্ষা হচ্ছে, আমি তোমাদের এক বরের সঙ্গে বিয়ে দিতে প্রতিজ্ঞা করেছি, যেন সতী কন্যার মত তোমাদের খ্রীষ্টের কাছে উপহার দিতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ঈশ্বরীয় অন্তর্জ্বালায় তোমাদের জন্য আমার অন্তর্জ্বালা হইতেছে, কেননা আমি তোমাদিগকে সতী কন্যা বলিয়া একই বর খ্রীষ্টের হস্তে সমর্পণ করিবার জন্য বাগ্‌দান করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের জন্য আমার অন্তরে ঈশ্বরের দেওয়া এক গভীর জ্বালায় জ্বলছি, কারণ আমি মাত্র একজন বরের সংগে, অর্থাৎ খ্রীষ্টের সংগে তোমাদের বিয়ের সম্বন্ধ পাকা করে রেখেছি, যেন সতী কনে হিসাবে তাঁর কাছেই তোমাদের তুলে দিতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের জন্য আমার দিলে আল্লাহ্‌র দেওয়া এক গভীর জ্বালায় জ্বলছি, কারণ আমি মাত্র একজন বরের সংগে, অর্থাৎ মসীহের সংগে তোমাদের বিয়ের সম্বন্ধ পাকা করে রেখেছি, যেন সতী কনে হিসাবে তাঁর কাছেই তোমাদের তুলে দিতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের মতই আমার হৃদয়ে তোমাদের জন্য গভীর ঈর্ষাবোধ আছে। কারণ আমি তোমাদের শুচিশুদ্ধা কুমারীর মত অন্য কারও সঙ্গে নয় স্বয়ং খ্রীষ্টের সঙ্গে মিলনের জন্য বাগ্‌দান করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি অন্তরে তোমাদের জন্য জ্বালা অনুভব করছি৷ এই অন্তর্জ্বালা স্বয়ং ঈশ্বরের অন্তর থেকে আসে৷ আমি তোমাদের এক বরের সঙ্গে বিয়ে দিতে প্রতিজ্ঞা করেছি, যেন সতী কন্যা রূপে তোমাদের খ্রীষ্টের কাছে উপহার দিতে পারি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরীয় ঈর্ষায় তোমাদের জন্য আমার ঈর্ষা হচ্ছে, আমি তোমাদের এক বরের সঙ্গে বিয়ে দিতে প্রতিজ্ঞা করেছি, যেন শুদ্ধ বাগদত্তার মত তোমাদের খ্রীষ্টের কাছে উপহার দিতে পারি।