2 Corinthians 11:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ কেউ যদি তোমাদের গোলাম বানায়, যদি তোমাদের শিকার করে, যদি তোমাদের ধরে নেয়, যদি তোমাদের কাছে উদ্ধত কথা বলে, যদি তোমাদের গালে চড় মারে, তবে তোমরা সহ্য করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রকৃতপক্ষে, কেউ যদি তোমাদের দাসত্ব করায়, কিংবা শোষণ করে বা তোমাদের কাছ থেকে সুযোগ আদায় করে বা নিজে গর্ব করে বা তোমাদের গালে চড় মারে—তোমরা এদের যে কাউকে সহ্য করে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ কেহ যদি তোমাদিগকে দাস করে, যদি তোমাদিগকে খাইয়া ফেলে, যদি তোমাদিগকে ধরিয়া লয়, যদি দর্প করে, যদি তোমাদের গালে চড় মারে, তবে তোমরা সহিষ্ণুতা করিয়া থাক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি জানি তোমরা সহিষ্ণু, এমন কি তাদের প্রতিও যাঁরা তোমাদের আদেশ করে, শোষণ করে, ফাঁদে ফেলে, নিজেদেরকে তোমাদের থেকে ভাল বলে মনে করে অথবা তোমাদের গালে চড় মারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ কেউ যদি তোমাদের দাস করে, তোমাদের ধ্বংস করে, যদি তোমাদের বন্দী করে, যদি অহঙ্কার করে, চড় মারে; তখন তোমরা তা সহ্য করে থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ কেহ যদি তোমাদিগকে দাস করে, যদি তোমাদিগকে খাইয়া ফেলে, যদি তোমাদিগকে ধরিয়া লয়, যদি দর্প করে, যদি তোমাদের গালে চড় মারে, তবে তোমরা সহিষ্ণুতা করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শুধু তা-ই নয়, যদি কেউ তোমাদের দাস বানায়, তোমাদের সম্পূর্ণ ধ্বংস করে, তোমাদের ফাঁদে ফেলে, তোমাদের মনিব হয়ে দাঁড়ায় কিম্বা তোমাদের গালে চড় মারে, তোমরা সেই সবও সহ্য কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শুধু তা-ই নয়, যদি কেউ তোমাদের গোলাম বানায়, তোমাদের সম্পূর্ণ ধ্বংস করে, তোমাদের ফাঁদে ফেলে, তোমাদের মালিক হয়ে দাঁড়ায় কিংবা তোমাদের গালে চড় মারে, তোমরা সেই সবও সহ্য কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ এসে যদি তোমাদের উপর প্রবুত্ব করে, তোমাদের পদানত করে তোমাদের সর্বস্ব গ্রাস করে এবং প্রবঞ্চনা করে, এমনকি তোমাদের গালে চড়ও মারে, তাহলেও তোমরা তাকে মেনে নাও!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জানি তোমরা সহিষ্ণু, এমন কি, তাদের প্রতিও যারা তোমাদের আদেশ করে, শোষণ করে, ফাঁদে ফেলে, নিজেদের তোমাদের থেকে ভাল বলে মনে করে অথবা তোমাদের গালে চড় মারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ কেউ যদি তোমাদের দাস করে, তোমাদের ধ্বংস করে, যদি তোমাদের বন্দী করে, যদি অহঙ্কার করে, চড় মারে; তখন তোমরা তা সহ্য করে থাক।