2 Corinthians 11:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি লজ্জার সঙ্গে স্বীকার করছি যে, আমরা ভীষণ দুর্বল ছিলাম; তবুও যে বিষয়ে অন্য কেউ সাহস করে— নির্বোধের মত কথা বলছি— সেই বিষয়ে আমিও সাহস করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি লজ্জার সঙ্গে স্বীকার করছি যে, এ বিষয়ে আমরা খুবই দুর্বলচিত্ত ছিলাম! অপর কেউ যে বিষয়ে গর্ব করতে সাহস করে—আমি নির্বোধের মতোই বলছি—আমিও গর্ব করতে সাহস করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অনাদর স্বীকারপূর্ব্বক বলিতেছি, আমরা যেন দুর্ব্বল ছিলাম; তথাপি যে বিষয়ে অন্য কেহ সাহস করে—নির্ব্বুদ্ধিতায় বলিতেছি—সেই বিষয়ে আমিও সাহস করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একথা বলতে আমার লজ্জা বোধ হয় য়ে আমরা তোমাদের প্রতি নিতান্ত ‘দুর্বল’ বলেই দুরকম ব্যবহার করি নি! কিন্তু গর্ব করার মতো যথেষ্ট সাহস যদি কারো থাকে, তবে আমি সাহসী হব ও গর্ব করব৷ আমি মূর্খের মতো কথা বলছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি লজ্জা পেয়েছিলাম, কারণ যখন আমরা তোমাদের সঙ্গে ছিলাম; তোমাদের আরো ভীরুর মত পরিচালনা করেছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অনাদর স্বীকারপূর্বক বলিতেছি, আমরা যেন দুর্বল ছিলাম; তথাপি যে বিষয়ে অন্য কেহ সাহস করে- নির্বুদ্ধিতায় বলিতেছি- সেই বিষয়ে আমিও সাহস করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি লজ্জার সংগে স্বীকার করছি যে, এই সব ব্যাপারে আমরা তোমাদের প্রতি দুর্বল ছিলাম। যা নিয়ে অন্যেরা গর্ব করতে সাহস করে আমিও তা নিয়ে গর্ব করতে সাহস করি; এই কথা আমি বোকার মতই বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি লজ্জার সংগে স্বীকার করছি যে, এই সব ব্যাপারে আমরা তোমাদের প্রতি দুর্বল ছিলাম। যা নিয়ে অন্যেরা গর্ব করতে সাহস করে আমিও তা নিয়ে গর্ব করতে সাহস করি; এই কথা আমি বোকার মতই বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা স্বীকার করতে আমার লজ্জা নেই যে এগুলি মেনে নিতে কেউ যদি কোন বিষয়ে অতিমাত্রায় গর্ব করতে সাহস করে তাহলে, নির্বোধের মতই বলছি, আমারও তেমন সাহস আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা বলতে আমার লজ্জা বোধ হয় যে আমরা তোমাদের প্রতি নিতান্ত “দুর্বল” বলেই দুরকম ব্যবহার করি নি! কিন্তু গর্ব করার মতো যথেষ্ট সাহস যদি কারো থাকে, তবে আমি সাহসী হব ও গর্ব করব৷ আমি মূর্খের মতো কথা বলছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি লজ্জা পেয়েছিলাম, কারণ যখন আমরা তোমাদের সঙ্গে ছিলাম; তোমাদের আরো ভীরুর মত পরিচালনা করেছিলাম।