2 Corinthians 11:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা কি মসীহের পরিচারক? হতবুদ্ধির মত বলছি— আমিও অধিকতররূপে তা-ই; আমি অধিক পরিশ্রমে, বহুবার কারাবন্ধনে, অতিরিক্ত প্রহারে এবং বহুবার প্রাণ বিপন্ন করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওরা কি খ্রীষ্টের সেবক? (আমি উন্মাদের মতো একথা বলছি।) আমি বেশিমাত্রায়। আমি অনেক কঠোর পরিশ্রম করেছি, ঘনঘন কারাগারে বন্দি হয়েছি, অনেক বেশি চাবুকের মার খেয়েছি, বারবার মৃত্যুর সম্মুখীন হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা কি খ্রীষ্টের পরিচারক? —হতবুদ্ধির ন্যায় বলিতেছি—আমি অধিকতররূপে; আমি পরিশ্রমে অতিমাত্ররূপে, কারাবন্ধনে অতিমাত্ররূপে, প্রহারে অতিরিক্তরূপে, প্রাণসংশয়ে অনেক বার।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা কি খ্রীষ্টের সেবক? এমন গর্ব করা পাগলের মত শোনালেও আমি তাদের থেকে অনেক বেশী খ্রীষ্টের সেবা করছি৷ আমি তাদের থেকে অনেক বেশী কঠোর পরিশ্রম করেছি, তাদের থেকে বহুবার বেশী কারাদণ্ড ভোগ করেছি, অনেকবার চাবুকের মার সহ্য করেছি, অনেকবার মৃত্যুমুখে পড়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা কি খ্রীষ্টের দাস? আমি পাগলের মত কথা বলছি; আমি তাদের থেকে বেশি পরিশ্রম করছি; আমি তাদের থেকে বেশি কারাবাস করেছি; আমি তাদের থেকে বেশি নিদারুন আঘাত পেয়েছি এবং আমি তাদের থেকে অনেক বেশি বার মৃত্যু মুখে পড়েছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা কি খ্রীষ্টের পরিচারক?- হতবুদ্ধির ন্যায় বলিতেছি- আমি অধিকতররূপে; আমি পরিশ্রমে অতিমাত্ররূপে, কারাবন্ধনে অতিমাত্ররূপে, প্রহারে অতিরিক্তরূপে, প্রাণসংশয়ে অনেক বার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা কি খ্রীষ্টের সেবাকারী? আমি আরও বেশী করে তা-ই। মনে রেখো, আমি মাথা-খারাপ লোকের মত কথা বলছি। খ্রীষ্টের সেবা করতে গিয়ে আমি তাদের চেয়ে অনেক বেশী পরিশ্রম করেছি, আরও অনেক বার জেল খেটেছি, আরও অনেক বার মার খেয়েছি, অনেক বার মৃত্যুর মুখে পড়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা কি মসীহের সেবাকারী? আমি আরও বেশী করে তা-ই। মনে রেখো, আমি মাথা-খারাপ লোকের মত কথা বলছি। মসীহের সেবা করতে গিয়ে আমি তাদের চেয়ে অনেক বেশী পরিশ্রম করেছি, আরও অনেক বার জেল খেটেছি, আরও অনেক বার মার খেয়েছি, অনেক বার মৃত্যুর মুখে পড়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যদি খ্রীষ্টের সেবক হয়, আমার কথা পাগলের মত শোনালেও, আমি বলব, আমি মহত্তর সেবক। তাদের চেয়ে আমি বেশি পরিশ্রম করেছি, বেশি বার কারারুদ্ধ হয়েছি, প্রহারিত হয়েছি, বহুবার প্রাণ বিপন্ন করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা কি খ্রীষ্টের সেবক? এমন গর্ব করা পাগলের মত শোনালেও আমি তাদের থেকে অনেক বেশী খ্রীষ্টের সেবা করছি৷ আমি তাদের থেকে অনেক বেশী কঠোর পরিশ্রম করেছি, তাদের থেকে বহুবার বেশী কারাদণ্ড ভোগ করেছি, অনেকবার চাবুকের মার সহ্য করেছি, অনেকবার মৃত্যুমুখে পড়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কি খ্রীষ্টের দাস? আমি পাগলের মত কথা বলছি; আমি তাদের থেকে বেশি পরিশ্রম করছি; আমি তাদের থেকে বেশি কারাবাস করেছি; আমি তাদের থেকে বেশি নিদারুন আঘাত পেয়েছি এবং আমি তাদের থেকে অনেক বেশি বার মৃত্যুমুখে পড়েছি।