2 Corinthians 11:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আশঙ্কা হচ্ছে, সেই সর্প যেমন নিজের ধূর্ততায় হাওয়াকে প্রতারণা করেছিল, তেমনি তোমাদের মনে মসীহের প্রতি যে সরলতা ও শুদ্ধতা আছে তা থেকে দূরে সরিয়ে নিয়ে না যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমার ভয় হয়, হবা যেমন সেই সাপের চতুরতায় প্রতারিত হয়েছিলেন, খ্রীষ্টের প্রতি তোমাদের আন্তরিক ও অমলিন ভক্তি থেকে তোমাদের মন যেন কোনোভাবে বিপথে চালিত না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আশঙ্কা হইতেছে, পাছে সর্প যেমন আপন ধূর্ত্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রীষ্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমার ভয় হচ্ছে দুষ্ট সাপ য়েমন নিজের চাতুরীতে হবাকে ভুলিয়েছিল, সেইরকম তোমাদের মন য়েন কলুষিত না করে এবং খ্রীষ্টের প্রতি তোমাদের য়ে পূর্ণ ও বিশুদ্ধ অনুরাগ আছে তা থেকে তোমাদের য়েন দূরে সরিয়ে নিয়ে না যায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমি তোমাদের বিষয়ে চিন্তা করছি, আমি ভয় পাচ্ছি যে কেউ তোমাদের ফাঁদে ফেলেছে, শয়তান যেমন হবাকে ফাঁদে ফেলেছিল। আমি ভয় পেয়েছিলাম কেউ তোমাদের প্ররোচিত করে সরল মনে খ্রীষ্টকে ভালবাসতে বাধা দিচ্ছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আশঙ্কা হইতেছে, পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রীষ্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমার ভয় হচ্ছে যে, সেই সাপ তার দুষ্ট বুদ্ধি খাটিয়ে যেমন হবাকে ভুলিয়েছিল সেইভাবে খ্রীষ্টের প্রতি খাঁটি ও আন্তরিক ভক্তি থেকে কেউ হয়তো তোমাদেরও ভুলিয়ে নিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমার ভয় হচ্ছে যে, সেই সাপ তার দুষ্ট বুদ্ধি খাটিয়ে যেমন বিবি হাওয়াকে ভুলিয়েছিল সেইভাবে মসীহের প্রতি খাঁটি ও আন্তরিক ভয় থেকে কেউ হয়তো তোমাদেরও ভুলিয়ে নিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমার ভয় হচ্ছে সর্প যেমন ধূর্তকৌশলে হবাকে প্রতারিত করেছিল, তেমনি খ্রীষ্টের প্রতি আন্তরিক আনুগত্য থেকে তোমাদের মন যেন ভ্রষ্ট না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার ভয় হচ্ছে দুষ্ট সাপ যেমন নিজের চাতুরীতে হবাকে ভুলিয়েছিল, সেইরকম কেউ যেন তোমাদের মন কলুষিত না করে এবং খ্রীষ্টের প্রতি তোমাদের যে পূর্ণ ও বিশুদ্ধ অনুরাগ আছে তা থেকে তোমাদের যেন দূরে সরিয়ে নিয়ে না যায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি তোমাদের বিষয়ে চিন্তা করছি, আমি ভয় পাচ্ছি যে কেউ তোমাদের ফাঁদে ফেলেছে, শয়তান যেমন হবাকে ফাঁদে ফেলেছিল। আমি ভয় পেয়েছিলাম কেউ তোমাদের প্ররোচিত করে শুদ্ধ মনে খ্রীষ্টকে ভালবাসতে বাধা দিচ্ছে।