2 Corinthians 11:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দামেস্কে আরিতা বাদশাহ্র নিযুক্ত শাসনকর্তা আমাকে ধরবার চেষ্টায় দামেস্কবাসীদের সেই নগরে পাহারার নিয়ম করেছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দামাস্কাসে রাজা আরিতা-র অধীনস্থ প্রশাসক আমাকে গ্রেপ্তার করার জন্য দামাস্কাসবাসীদের সেই নগরে পাহারা বসিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দম্মেশকে আরিতা রাজার নিযুক্ত শাসনকর্ত্তা আমাকে ধরিবার চেষ্টায় দম্মেশকীয়দের সেই নগরে পাহারা দেওয়াইতেছিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন আমি দম্মেশকে ছিলাম, তখন রাজা আরিতার অধীনস্থ রাজ্যপাল আমাকে বন্দী করার জন্য দম্মেশকীয়দের সেই শহরের চারপাশে পাহারা বসিয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দম্মেশক নগরে আরিতা রাজার নিযুক্ত শাসনকর্ত্তা আমাকে ধরবার জন্য সেই নগরের চারিদিকে পাহারাদার রেখে ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দম্মেশকে আরিতা রাজার নিযুক্ত শাসনকর্তা আমাকে ধরিবার চেষ্টায় দম্মেশকীয়দের সেই নগরে পাহারা দেওয়াইতেছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দামেস্কে রাজা আরিতার নিযুক্ত শাসনকর্তা আমাকে ধরবার জন্য দামেস্কীয়দের শহর পাহারা দেবার আদেশ দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দামেস্কে বাদশাহ্ আরিতার নিযুক্ত শাসনকর্তা আমাকে ধরবার জন্য দামেস্কবাসীদের শহর পাহারা দেবার হুকুম দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দামাস্কাস নগরের রাজা আরেতার নিযুক্ত নগরপাল আমাকে গ্রেপ্তার করার জন্য নগরের দ্বারে দ্বারে পাহারা বসিয়েছিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন আমি দম্মেশকে ছিলাম, তখন রাজা আরিতার অধীনস্থ রাজ্যপাল আমাকে বন্দী করার জন্য দম্মেশকীয়দের সেই শহরের চারপাশে পাহারা বসিয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দম্মেশক শহরে আরিতা রাজার নিযুক্ত শাসনকর্ত্তা আমাকে ধরবার জন্য সেই নগরের চারিদিকে পাহারাদার রেখেছিলেন।