2 Corinthians 11:33 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর একটি ঝুড়িতে করে প্রাচীরের মধ্যকার জানালা দিয়ে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে তাঁর হাত থেকে পালাতে পেরেছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু প্রাচীরের একটি জানালা দিয়ে ঝুড়িতে করে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল। এভাবে আমি তাঁর হাত এড়িয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর একটী ঝুড়িতে করিয়া প্রাচীরস্থ বাতায়ন দিয়া আমাকে নামাইয়া দেওয়া হয়, তাই তাঁহার হাত এড়াইয়াছিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমার বন্ধুরা শহরের পাঁচিলের একটা ফাঁক দিয়ে একটা ঝুড়িতে করে আমাকে নামিয়ে দিয়েছিলেন, এইভাবে সেই রাজ্যপালের হাত থেকে পালিয়েছিলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমার বন্ধু আমাকে একটি ঝুড়িতে করে দেওয়ালের জানলা দিয়ে আমাকে নগরের বাইরে নামিয়ে দিয়েছিল, এইভাবে আমি তাঁর কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর একটি ঝুড়িতে করিয়া প্রাচীরস্থ বাতায়ন দিয়া আমাকে নামাইয়া দেওয়া হয়, তাই তাঁহার হাত এড়াইয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দেয়ালের মধ্যে যে জানলা ছিল তার মধ্য দিয়ে আমাকে ঝুড়িতে করে নামিয়ে দেওয়া হয়েছিল, আর এইভাবেই আমি তাঁর হাত থেকে পালিয়ে গিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দেয়ালের মধ্যে যে জানালা ছিল তার মধ্য দিয়ে আমাকে ঝুড়িতে করে নামিয়ে দেওয়া হয়েছিল, আর এইভাবেই আমি তাঁর হাত থেকে পালিয়ে গিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমাকে ঝুড়িতে করে জানালা দিয়ে প্রাচীরের বাইরে নামিয়ে দেওয়া হয়েছিল। এ ভাবেই আমি তাঁর কবল থেকে রক্ষা পেয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার বন্ধুরা শহরের পাঁচিলের একটা ফাঁক দিয়ে একটা ঝুড়িতে করে আমাকে নামিয়ে দিয়েছিলেন৷ এইভাবে সেই রাজ্যপালের হাত থেকে পালিয়েছিলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার বন্ধু আমাকে একটি ঝুড়িতে করে দেওয়ালের জানলা দিয়ে আমাকে নগরের বাইরে নামিয়ে দিয়েছিল, এই ভাবে আমি তাঁর কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম।