2 Corinthians 11:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন আগন্তুক যদি এমন আর এক ঈসাকে তবলিগ করে, যাকে আমরা তবলিগ করি নি, কিংবা তোমরা যে পাক-রূহ্‌কে পেয়েছ তা ছাড়া যদি এমন অন্য কোন রূহ্‌ পাও, বা যে ইঞ্জিল তোমরা পূর্বে গ্রহণ করেছ তা থেকে যদি ভিন্ন কিছু পাও, তবে তো তোমরা সেসব মেনে নিতে খুবই ইচ্ছুক!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ কেউ যদি তোমাদের কাছে এসে যে যীশুকে আমরা প্রচার করেছি, তাঁকে ছাড়া এমন এক যীশুকে তোমাদের কাছে প্রচার করে বা যে পবিত্র আত্মা তোমরা পেয়েছ, তা ছাড়া অন্য কোনো আত্মাকে তোমরা গ্রহণ করো, কিংবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছ, তা ছাড়া অন্য কোনো সুসমাচার পাও, তাহলে তো দেখছি তোমরা যথেষ্ট সহজেই সেসব সহ্য করছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন আগন্তুক যদি এমন আর এক যীশুকে প্রচার করে, যাহাকে আমরা প্রচার করি নাই, কিম্বা তোমরা যদি এমন অন্যবিধ আত্মা পাও, যাহা প্রাপ্ত হও নাই, বা এমন অন্যবিধ সুসমাচার পাও, যাহা গ্রহণ কর নাই, তবে বিলক্ষণ সহিষ্ণুতা করিতেছ!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কোন আগন্তুক যদি এমন আর এক যীশুকে প্রচার করে, যাকে আমরা প্রচার করি নি, অথবা আগেই গ্রহণ করেছ এমন আত্মা ছাড়া যদি তোমরা অন্য কোন আত্মা পাও, বা আগে গ্রহণ কর নি এমন কোন অন্য রকমের সুসমাচার পাও তবে তা ভালভাবে সহ্য করো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি অন্য কেউ তোমাদের কাছে আসে এবং আমরা যে যীশুকে প্রচার করেছি তার থেকে অন্য কোন সুসমাচার প্রচার করে, অথবা যদি তারা চায় ঈশ্বরের আত্মা থেকে অন্য কোনো আত্মাকে তোমাদের গ্রহণ করাতে, অথবা অন্য রকম সুখবর পাও, তবে তোমরা তা ভাল ভাবেই সহ্য করেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন আগন্তুক যদি এমন আর এক যীশুকে প্রচার করে, যাহাকে আমরা প্রচার করি নাই, কিম্বা তোমরা যদি এমন অন্যবিধ আত্মা পাও, যাহা প্রাপ্ত হও নাই, বা এমন অন্যবিধ সুসমাচার পাও, যাহা গ্রহণ কর নাই, তবে বিলক্ষণ সহিষ্ণুতা করিতেছ!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে যীশুর কথা আমরা প্রচার করেছি কেউ যখন তাঁকে ছাড়া অন্য কোন যীশুর কথা তোমাদের কাছে প্রচার করে, কিম্বা যে পবিত্র আত্মাকে তোমরা পেয়েছ তাঁকে ছাড়া আলাদা কোন রকম আত্মা যখন তোমরা পাও, কিম্বা যে সুখবর তোমরা গ্রহণ করেছ তা থেকে আলাদা কোন রকম সুখবর যখন তোমরা পাও, তখন তো দেখছি খুশী হয়েই সেই সব মেনে নাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ঈসার কথা আমরা তবলিগ করেছি কেউ যখন তাঁকে ছাড়া অন্য কোন ঈসার কথা তোমাদের কাছে তবলিগ করে, কিংবা যে পাক-রূহ্‌কে তোমরা পেয়েছ তাঁকে ছাড়া আলাদা কোন রকম রূহ্‌ যখন তোমরা পাও, কিংবা যে সুসংবাদ তোমরা গ্রহণ করেছ তা থেকে আলাদা কোন রকম সুসংবাদ যখন তোমরা পাও, তখন তো দেখছি খুশী হয়েই সেই সব মেনে নাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমরা যে যীশুর কথা প্রচার করেছি তিনি ছাড়া অন্য কোন যীশুর কথা কেউ যদি এসে প্রচার করে, কিম্বা যে আত্মা তোমরা পেয়েছ তাছাড়া অন্য কোন আত্মার কথা বলে অথবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছ, তাছাড়া অন্য কোন সুসমাচার প্রচার করে, তোমরা তো দেখি বেশ ভালভাবেই তাকে মেনে নাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন আগন্তুক যদি এমন আর এক যীশুকে প্রচার করে, যাকে আমরা প্রচার করি নি, অথবা আগেই গ্রহণ করেছ এমন আত্মা ছাড়া যদি তোমরা অন্য কোন আত্মা পাও, বা আগে গ্রহণ কর নি এমন কোন অন্য রকমের সুসমাচার পাও তবে তা ভালভাবে সহ্য করো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি অন্য কেউ তোমাদের কাছে আসে এবং আমরা যে যীশুকে প্রচার করেছি তার থেকে অন্য কোন সুসমাচার প্রচার করে, অথবা যদি তারা চায় ঈশ্বরের আত্মা থেকে অন্য কোনো মন্দ আত্মাকে তোমাদের গ্রহণ করাতে, অথবা অন্য রকম সুখবর পাও, তবে তোমরা তা ভাল ভাবেই সহ্য করেছ।