2 Corinthians 11:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদিও আমি বক্তৃতায় সামান্য তবুও জ্ঞানে সামান্য নই, এই কথা আমরা সর্ববিষয়ে সব লোকের মধ্যে তোমাদের কাছে প্রকাশ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হতে পারে, আমি কোনও প্রশিক্ষিত বক্তা নই, কিন্তু আমার জ্ঞানবুদ্ধি আছে। আমরা সর্বতোভাবে এ বিষয় তোমাদের কাছে সম্পূর্ণরূপে স্পষ্ট করে দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদিও আমি বক্তৃতায় সামান্য, তথাপি জ্ঞানে সামান্য নই; ইহা আমরা সর্ব্ববিষয়ে সকল লোকের মধ্যে তোমাদের কাছে প্রকাশ করিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু যদিও আমি খুব ভাল বক্তা নই, তবুও আমার জ্ঞান সীমিত নয় এবং তা সবরকমেই পরিষ্কারভাবেই তোমাদের দেখিয়ে দিয়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যদিও আমি বক্তৃতায় নগণ্য, তবুও জ্ঞানে নগণ্য নই, এই সমস্ত বিষয়ে আমরা সমস্ত লোকের মধ্যে তোমাদের কাছে প্রকাশ করেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদিও আমি বক্তৃতায় সামান্য, তথাপি জ্ঞানে সামান্য নই, ইহা আমরা সর্ববিষয়ে সকল লোকের মধ্যে তোমাদের কাছে প্রকাশ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও আমি খুব ভাল করে কথা বলতে পারি না তবুও আমার যথেষ্ট জ্ঞান আছে এবং তা সব রকম ভাবে সব কিছুতেই তোমাদের কাছে প্রকাশ করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও আমি খুব ভাল করে কথা বলতে পারি না তবুও আমার যথেষ্ট জ্ঞান আছে এবং তা সব রকম ভাবে সব কিছুতেই তোমাদের কাছে প্রকাশ করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বক্তৃতায় আমি অপটু হলেও জ্ঞানবুদ্ধিতে কম নই, একথা আমরা সর্বক্ষেত্রে তোমাদের সকলের কাছে প্রমাণ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদিও আমি খুব ভাল বক্তা নই, তবুও আমার জ্ঞান সীমিত নয় এবং তা সবরকমেই পরিষ্কারভাবেই তোমাদের দেখিয়ে দিয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদিও আমি বক্তৃতায় নগণ্য, তবুও জ্ঞানে নগণ্য নই, এই সমস্ত বিষয়ে আমরা সমস্ত লোকের মধ্যে তোমাদের কাছে প্রকাশ করেছি।