2 Corinthians 11:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের উন্নতির জন্য নিজেকে বিনত করেছি বলে আমি কি গুনাহ্‌ করেছি কারণ বিনা বেতনে তোমাদের কাছে আল্লাহ্‌র ইঞ্জিল তবলিগ করেছি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের উন্নত করার জন্য আমি নিজেকে অবনত করে বিনামূল্যে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছি। এতে আমার কি পাপ হয়েছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথবা আমি কি পাপ করিয়াছি যে, তোমাদের উন্নতির নিমিত্তে আপনাকে বিনত করিয়াছি, বিনা বেতনে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা য়েন উন্নত হতে পার তাই নিজেকে নত করে আমি কি পাপ করেছি? তোমাদের মধ্যে বিনা পারিশ্রমিকে ঈশ্বরের সুসমাচার প্রচার করে কি ভুল করেছি?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমাদের সেবা করতে গিয়ে নিজেকে নিচু করেছি এইভাবে আমার পরিবর্তে তোমাদের প্রশংসা করেছি আমি কি ভুল করেছি? বিনামূল্যে তোমাদের কাছে ঈশ্বরের সুখবর প্রচার করে আমি কি ভুল করেছি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথবা আমি কি পাপ করিয়াছি যে, তোমাদের উন্নতির নিমিত্তে আপনাকে বিনত করিয়াছি, বিনা বেতনে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের দেওয়া সুখবরের কথা আমি বিনামূল্যে তোমাদের কাছে প্রচার করে নিজেকে নীচু করেছি যেন তোমাদের বড় করে দেখাতে পারি। এতে কি আমি পাপ করেছি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র দেওয়া সুসংবাদের কথা আমি বিনামূল্যে তোমাদের কাছে তবলিগ করে নিজেকে নীচু করেছি যেন তোমাদের বড় করে দেখাতে পারি। এতে কি আমি গুনাহ্‌ করেছি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি কোন অর্থ গ্রহণ না করে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছি, তোমাদের উন্নতির জন্য আমি নিজেকে অবনত করেছি, এতে কি আমার রকেআন অপরাধ হয়েছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যেন উন্নত হতে পার তাই নিজেকে নত করে আমি কি পাপ করেছি? তোমাদের মধ্যে বিনা পারিশ্রমিকে ঈশ্বরের সুসমাচার প্রচার করে কি ভুল করেছি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের সেবা করতে গিয়ে নিজেকে নিচু করেছি এই ভাবে আমার পরিবর্তে তোমাদের প্রশংসা করেছি আমি কি ভুল করেছি? বিনামূল্যে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করে আমি কি পাপ করেছি?