2 Corinthians 11:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং যখন তোমাদের কাছে ছিলাম তখন আমার অভাব হলেও কারো ভারস্বরূপ হই নি, কেননা ম্যাসিডোনিয়া থেকে ভাইয়েরা এসে আমার অভাব দূর করলেন। হ্যাঁ, আমি যাতে কোন বিষয়ে তোমাদের ভারস্বরূপ না হই নিজেকে সেভাবে রক্ষা করেছি এবং রক্ষা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমাদের সঙ্গে থাকার সময় আমার যখন কিছু প্রয়োজন হত, আমি কারও বোঝা হইনি, কারণ ম্যাসিডোনিয়া থেকে আগত ভাইয়েরা আমার সমস্ত প্রয়োজন মিটিয়েছিলেন। কোনো দিক দিয়েই আমি যেন তোমাদের বোঝা না হই, তাই আমি নিজেকে রক্ষা করেছি এবং এভাবেই আমি করে যাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যখন তোমাদের নিকটে ছিলাম, তখন আমার অভাব হইলেও কাহারও ভারস্বরূপ হই নাই, কেননা মাকিদনিয়া হইতে ভ্রাতৃগণ আসিয়া আমার অভাব দূর করিলেন। হাঁ, আমি যাহাতে কোন বিষয়ে তোমাদের ভারস্বরূপ না হই, আপনাকে এরূপে রক্ষা করিয়াছি, এবং রক্ষা করিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এবং যখন তোমাদের কাছে ছিলাম তখন আমার অভাব হলেও আমি কাউকে ভারগ্রস্ত করি নি, কারণ মাকিদনিয়া থেকে ভাইরা এসে আমার প্রযোজন মেটালেন৷ হ্যাঁ, আমি যাতে কোন বিষয়ে তোমাদের কাছে হাত না পাতি, নিজেকে সেইভাবে রক্ষা করেছি এবং করব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একটা সময় ছিল যখন আমি তোমাদের কাছে ছিলাম তখন আমার অনেক জিনিসের প্রয়োজন ছিল, কিন্তু আমি তোমাদের কোনো টাকার কথা বলিনি, কারণ মাকিদনিয়া থেকে যে ভাইরা এসেছিল তারাই আমার সব প্রয়োজন মিটিয়েছিল, আমি যাতে কোন বিষয়ে গমাদের ভার স্বরূপ না হই, এইভাবে নিজেকে রক্ষা করেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যখন তোমাদের নিকটে ছিলাম, তখন আমার অভাব হইলেও কাহারও ভারস্বরূপ হই নাই, কেননা মাকিদনিয়া হইতে ভ্রাতৃগণ আসিয়া আমার অভাব দূর করিলেন। হাঁ, আমি যাহাতে কোন বিষয়ে তোমাদের ভারস্বরূপ না হই, আপনাকে এইরূপে রক্ষা করিয়াছি, এবং রক্ষা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের কাছে থাকবার সময়ে যখন আমার অভাব হয়েছিল তখনও আমি কারও বোঝা হই নি, কারণ যে ভাইয়েরা ম্যাসিডোনিয়া থেকে এসেছিল তারাই আমার অভাব পূরণ করেছিল। কোন ব্যাপারেই আমি তোমাদের বোঝা হই নি এবং হবও না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের কাছে থাকবার সময়ে যখন আমার অভাব হয়েছিল তখনও আমি কারও বোঝা হই নি, কারণ যে ভাইয়েরা ম্যাসিডোনিয়া থেকে এসেছিল তারাই আমার অভাব পূরণ করেছিল। কোন ব্যাপারেই আমি তোমাদের বোঝা হই নি এবং হবও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখনও আমার অভাব পূরণের জন্য কারও উপর কোন বোঝা চাপাইনি, ম্যাসিডোনিয়া থেকে যে ভাইয়েরা এসেছিলে তাঁরাই আমার অভাব মিটিয়েছিলেন। আমি কোনভাবে তোমাদের কারো বোঝা হইনি, হবও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং যখন তোমাদের কাছে ছিলাম তখন আমার অভাব হলেও আমি কাউকে ভারগ্রস্ত করি নি, কারণ মাকিদনিয়া থেকে ভাইরা এসে আমার প্রয়োজন মেটালেন৷ হ্যাঁ, আমি যাতে কোন বিষয়ে তোমাদের কাছে হাত না পাতি, নিজেকে সেইভাবে রক্ষা করেছি এবং করব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটা দিন ছিল যখন আমি তোমাদের কাছে ছিলাম তখন আমার অনেক জিনিসের প্রয়োজন ছিল, কিন্তু আমি তোমাদের কোনো টাকার কথা বলিনি, কারণ মাকিদনিয়া থেকে যে ভাইরা এসেছিল তারাই আমার সব প্রয়োজন মিটিয়েছিল, আমি যাতে কোন বিষয়ে তোমাদের ভার স্বরূপ না হই, এই ভাবে নিজেকে রক্ষা করেছি।