2 Corinthians 12:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গর্ব করা আমার পক্ষে প্রয়োজন হয়ে পড়েছে যদিও তা মঙ্গলজনক নয়, কিন্তু তবুও প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা বলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি অবশ্যই গর্ব করতে থাকব। যদিও লাভজনক কিছু না হলেও আমি প্রভুর কাছ থেকে উপলব্ধ বিভিন্ন দর্শন ও প্রত্যাদেশের কথা বলে যাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, তাহা হিতজনক নয় বটে, কিন্তু প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা কহিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
গর্ব করা আমার প্রযোজন, যদিও এর দ্বারা কোন লাভই হয় না; কিন্তু প্রভুর দেওয়া নানা দর্শন ও প্রকাশের সম্পর্কে আমাকে বলতে হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি অবশ্যই নিজেকে রক্ষা করে চলব, সুতরাং অহঙ্কার করব কিছু দর্শনের বিষয় যা প্রভু আমাকে দিয়েছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, তাহা হিতজনক নয় বটে, কিন্তু প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা কহিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে আরও একটু গর্ব করতে হচ্ছে। যদিও তাতে কোন লাভ নেই তবুও প্রভু যে সব দর্শন আমাকে দেখিয়েছেন এবং যা কিছু আমার কাছে প্রকাশ করেছেন সেই বিষয়ে আমি এখন বলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে আরও একটু গর্ব করতে হচ্ছে। যদিও তাতে কোন লাভ নেই তবুও প্রভু যে সব দর্শন আমাকে দেখিয়েছেন এবং যা কিছু আমার কাছে প্রকাশ করেছেন সেই বিষয়ে আমি এখন বলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গর্ব আমাকে অবশ্যই করতে হবে, এতে লাভ কিছু না থাকলেও প্রভুর প্রত্যাদেশ ও দিব্যদর্শনের বিষয় আমাকে উল্লেখ করতেই হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গর্ব করা আমার প্রয়োজন, যদিও এর দ্বারা কোন লাভই হয় না৷ কিন্তু প্রভুর দেওয়া নানা দর্শন ও প্রকাশের সম্পর্কে আমাকে বলতে হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অবশ্যই নিজেকে রক্ষা করে চলব, সুতরাং অহঙ্কার করব কিছু দর্শনের বিষয় যা প্রভু আমাকে দিয়েছেন।