2 Corinthians 12:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নির্বোধ হলাম! তোমরাই তা হতে বাধ্য করেছ; কারণ আমার প্রশংসা করা তোমাদেরই উচিত ছিল; কেননা যদিও আমি কিছুই নই, তবু সেই মহা প্রেরিতদের থেকে কিছুতেই ছোট নই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি নিজেকে নির্বোধ প্রতিপন্ন করেছি, কিন্তু তোমরাই তা করতে আমাকে বাধ্য করেছ। তোমাদের দ্বারা আমার প্রশংসা হওয়া উচিত ছিল, কারণ যদিও আমি কিছু নই, সেই “প্রেরিতশিষ্য-শিরোমণিদের” তুলনায় কিন্তু কোনো অংশে নিকৃষ্ট নই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি নির্ব্বোধ হইলাম; তোমরাই আমার পক্ষে তাহা আবশ্যক করিয়াছ; কারণ আমার প্রশংসা করা তোমাদেরই উচিত ছিল; কেননা যদিও আমি কিছুই নই, তবু সেই প্রেরিত-চূড়ামণিদের হইতে কিছুতেই পিছনে পড়ি নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি বোকার মতো কথা বলছি, তোমরাই আমাকে জোর করে বোকা বানালে৷ কারণ আমার প্রশংসা করা তোমাদের উচিত ছিল, যদিও আমি কিছু নই, তবু সেই ‘মহান প্রেরিতদের’ থেকে কোন অংশে ছোট নই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি যখন এইভাবে লিখছি, আমি আমার নিজের প্রশংসা করছি। কিন্তু আমি এই রকম করেছি কারণ তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি ঠিক এই রকমই ভালো “বিশেষ প্রেরিতদের” যদিও আমি সত্যিই কিছুই না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি নির্বোধ হইলাম; তোমরাই আমার পক্ষে তাহা আবশ্যক করিয়াছ; কারণ আমার প্রশংসা করা তোমাদেরই উচিত ছিল; কেননা যদিও আমি কিছুই নই, তবু সেই প্রেরিত-চূড়ামণিদের হইতে কিছুতেই পিছনে পড়ি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বোকা হয়েছি বটে, কিন্তু তোমরাই আমাকে তা হতে বাধ্য করেছ, কারণ তোমাদেরই উচিত ছিল আমার প্রশংসা করা। যদিও আমি কিছুই নই তবুও তোমাদের ঐ “বিশেষ” প্রেরিত্দের চেয়ে কোনমতেই ছোট নই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বোকা হয়েছি বটে, কিন্তু তোমরাই আমাকে তা হতে বাধ্য করেছ, কারণ তোমাদেরই উচিত ছিল আমার প্রশংসা করা। যদিও আমি কিছুই নই তবুও তোমাদের ঐ “বিশেষ” সাহাবীদের চেয়ে কোনমতেই ছোট নই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি নির্বোধের মত আচরণ করেছি, তোমরাই আমাকে এরকম করতে বাধ্য করেছ। কারণ তোমাদের উচিত ছিল আমার সুখ্যাতি করা। যদিও আমি নগণ্য তবুও সেই প্রেরিত চূড়ামণিদের চেয়ে কোন অংশে নিকৃষ্ট নই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বোকার মতো কথা বলছি; তোমরাই আমাকে জোর করে বোকা বানালে৷ কারণ আমার প্রশংসা করা তোমাদের উচিত ছিল, যদিও আমি কিছু নই, তবু সেই “মহান প্রেরিতদের” থেকে কোন অংশে ছোট নই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যখন এই ভাবে লিখছি, আমি আমার নিজের প্রশংসা করছি। কিন্তু আমি এই রকম করেছি কারণ তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি ঠিক এই রকমই ভালো “বিশেষ প্রেরিতদের” যদিও আমি সত্যিই কিছুই না।