2 Corinthians 12:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মসীহে আশ্রিত এক ব্যক্তিকে জানি, চৌদ্দ বৎসর হল সশরীরে কি না জানি না; অশরীরে কি না জানি না; আল্লাহ্‌ জানেন এমন ব্যক্তি তৃতীয় বেহেশত পর্যন্ত নীত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি খ্রীষ্টে আশ্রিত একজন মানুষকে জানি, চোদ্দো বছর আগে যিনি তৃতীয় স্বর্গে নীত হয়েছিলেন। তা সশরীরে, না অশরীরে, তা আমি জানি না—ঈশ্বরই জানেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি খ্রীষ্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, চৌদ্দ বৎসর হইল—সশরীরে কি না, জানি না; অশরীরে কি না, জানি না; ঈশ্বর জানেন—এমন ব্যক্তি তৃতীয় স্বর্গ পর্য্যন্ত নীত হইয়াছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি খ্রীষ্টে আশ্রিত একটি লোককে জানি, চোদ্দ বছর আগে যাকে তৃতীয় স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল, সশরীরে না অশরীরে তা জানি না, ঈশ্বর জানেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
চোদ্দ বছর আগে একজন লোক খ্রীষ্টে যোগদান করেছিলেন যাকে আমি চিনি স্বর্গ পর্যন্ত তাকে তুলে নেওয়া হয়েছিল- কেবলমাত্র ঈশ্বর জানেন যখন তিনি আমাকে উপরে তুলেছেন কেবলমাত্র আমার আত্মা অথবা আমার দেহকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি খ্রীষ্টেতে আশ্রিত এক ব্যক্তিকে জানি, চৌদ্দ বৎসর হইল- সশরীরে কি না, জানি না; অশরীরে কি না, জানি না; ঈশ্বর জানেন- এমন ব্যক্তি তৃতীয় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টে বিশ্বাসী একজন লোককে আমি চিনি। চৌদ্দ বছর আগে স্বর্গ পর্যন্ত তাকে তুলে নেওয়া হয়েছিল। তখন সে তার দেহের মধ্যে ছিল কি ছিল না তা আমি জানি না, ঈশ্বর জানেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসায়ী ঈমানদার একজন লোককে আমি চিনি। চৌদ্দ বছর আগে বেহেশত পর্যন্ত তাকে তুলে নেওয়া হয়েছিল। তখন সে তার শরীরের মধ্যে ছিল কি ছিল না তা আমি জানি না, আল্লাহ্‌ জানেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্টাশ্রিত একজনকে আমি জানি যিনি চোদ্দ বছর আগে তৃতীয় স্বর্গে নীত হয়েছিলেন, সশরীরে কি অশরীরে জানি না, ঈশ্বর জানেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি খ্রীষ্টে আশ্রিত একটি লোককে জানি, চোদ্দ বছর আগে যাকে তৃতীয় স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল, সশরীরে না অশরীরে তা জানি না, ঈশ্বর জানেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চোদ্দ বছর আগে একজন লোক খ্রীষ্টে যোগদান করেছিলেন যাকে আমি চিনি স্বর্গ পর্যন্ত তাকে তুলে নেওয়া হয়েছিল কেবলমাত্র ঈশ্বর জানেন যখন তিনি আমাকে উপরে তুলেছেন কেবলমাত্র আমার আত্মা অথবা আমার দেহকে।