2 Corinthians 12:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার ভয় হচ্ছে, আমি পুনর্বার আসলে আমার আল্লাহ্‌ তোমাদের সম্মুখে আমাকে নত করেন এবং যারা পূর্বে গুনাহ্‌ করেছে কিন্তু তাদের নিজেদের কৃত সেই নাপাক কাজ, জেনা ও লমপটতার বিষয়ে অনুতাপ করে নি, আর এমন অনেক লোকের জন্য আমাকে মাতম করতে হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার আশঙ্কা, আমি যখন আবার আসব, আমার ঈশ্বর তোমাদের সামনে আমাকে নত করবেন। আগে যারা পাপ করেছে অথচ ঘৃণ্য কাজকর্ম, যৌন-পাপ ও লাম্পট্যে জড়িয়ে থাকার জন্য অনুতাপ করেনি, এমন অনেক মানুষের জন্য আমাকে দুঃখ পেতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাছে আমি পুনর্ব্বার আসিলে আমার ঈশ্বর তোমাদের কাছে আমাকে নত করেন, এবং যাহারা পূর্ব্বে পাপ করিয়াছিল, তথাপি আপনাদের কৃত অশুচি ক্রিয়া, ব্যভিচার ও লম্পটাচার বিষয়ে অনুতাপ করে নাই, এমন অনেক লোকের জন্য আমাকে বিলাপ করিতে হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ভয় হচ্ছে পাছে আমি আবার তোমাদের ওখানে গেলে আমার ঈশ্বর তোমাদের সামনে আমার মাথা নীচু করে দেন৷ যাঁরা আগে পাপ করেছিল, এবং নিজেদের দুষ্টতা, অশুচিতা, য়ৌন পাপ ও অশোভন কাজের বিষয়ে যাদের মনে কোন অনুতাপ নেই, এদের সকলের জন্য আমাকে হয়তো অনেক দুঃখ ও ব্যথা বহন করতে হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন আমি তোমাদের কাছে আসব, আমি তোমাদের দেখে ভয় পাব, ঈশ্বর আমাকে নত করবেন, অনেকে ঈশ্বরকে অমান্য করবে এবং বাজে গান বন্ধ করবেনা সেই জন্য আমি দুঃখিত ও শোকার্ত হব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাছে আমি পুনর্বার আসিলে আমার ঈশ্বর তোমাদের কাছে আমাকে নত করেন, এবং যাহারা পূর্বে পাপ করিয়াছিল, তথাপি আপনাদের কৃত অশুচি ক্রিয়া, ব্যভিচার ও লমপটাচার বিষয়ে অনুতাপ করে নাই, এমন অনেক লোকের জন্য আমাকে বিলাপ করিতে হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ভয় হচ্ছে যে, আমি যখন আবার তোমাদের কাছে যাব তখন আমার ঈশ্বর তোমাদের সামনে আমাকে লজ্জা দেবেন, আর যারা আগে পাপ করেছিল অথচ তাদের অশুচিতা, ব্যভিচার ও লমপটতা থেকে মন ফিরায় নি, তাদের অনেকের জন্য আমি দুঃখ পাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ভয় হচ্ছে যে, আমি যখন আবার তোমাদের কাছে যাব তখন আমার আল্লাহ্‌ তোমাদের সামনে আমাকে লজ্জা দেবেন, আর যারা আগে গুনাহ্‌ করেছিল অথচ তাদের নাপাকী, জেনা ও লমপটতা থেকে তওবা করে নি, তাদের অনেকের জন্য আমি দুঃখ পাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভয় হচ্ছে, আমি যখন আবার তোমাদের কাছে যাব, তখন ঈশ্বর হয়তো তোমাদের সামনে আমাকে অপদস্থ করবেন। যারা পাপ করেছে অথচ তারা তাদের ঘৃণ্য কার্যকলাপ, লাম্পট্য ও ভ্রষ্টাচারের জন্য অনুতপ্ত নয়, এমন অনেকের জন্যই আমাকে দুঃখ পেতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ভয় হচ্ছে পাছে আমি আবার তোমাদের ওখানে গেলে আমার ঈশ্বর তোমাদের সামনে আমার মাথা নীচু করে দেন৷ যারা আগে পাপ করেছিল, এবং নিজেদের দুষ্টতা, অশুচিতা, যৌন পাপ ও অশোভন কাজের বিষয়ে যাদের মনে কোন অনুতাপ নেই, এদের সকলের জন্য আমাকে হয়তো অনেক দুঃখ ও ব্যথা বহন করতে হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি তোমাদের কাছে আসব, আমি তোমাদের দেখে ভয় পাব, ঈশ্বর আমাকে নত করবেন, অনেকে ঈশ্বরের দিকে পাপ থেকে, অপবিত্রতা থেকে ও ব্যভিচার থেকে মন ফেরাবে না সেইজন্য আমি দুঃখিত ও শোকার্ত হব।